নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও :
দেশের অন্যতম শিল্প এলাকা ইসলামপুরের লবণ শিল্পকে অর্থনৈতিক জোন ঘোষণা দাবী জানিয়েছে এলাকার সর্বশ্রেণীপেশার মানুষজন। সরকার ইতিমধ্যে যেসব এলাকাকে অর্থনৈতিক জোন হিসেবে চিহ্নিত করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তন্মধ্যে বৃহৎ লবণ শিল্প ইসলামপুরে দীর্ঘদিন ধরে বেসরকারী উদ্যোগে গড়ে উঠেছে ৬৭টি লবণ ক্রাসিং মিল। এর মধ্যে সচল রয়েছে ৪৫টির মত। লবণের ভরা মৌসুমে কক্সবাজার সদরস্থ ইসলামপুরে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। লবণের বাজার চড়া থাকায় লবণ উৎপাদনকারীর মুখেও রয়েছে হাসির ঝিলিক। এ ব্যাপারে ইসলামপুর, কক্সবাজার লবণ শ্রমিক ইউনিয়ন ও স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আনোয়ার শাহাদত খোকনের কাছে এ প্রতিনিধি জানতে চাইলে তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার ও ইসলামপুর লবণ শিল্পাঞ্চলকে অর্থনৈতিক জোন ঘোষণার দাবী জানানো হবে এ সমাবেশে। অপরদিকে ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরীর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনিও ইসলামপুর শিল্প এলাকায় ৬৭টি লবণ মিলের মধ্যে বর্তমানে ৪৫টির মত সচল রয়েছে। শ্রমিক সংখ্যা ৫ হাজারেরও বেশি রয়েছে। এত বিশাল শিল্প এলাকাকে অতি দ্রুত অর্থনৈতিক জোনসহ শিল্পাঞ্চল ঘোষণার জোর দাবী জানান। তবে সচেতন মহলের মতে, ইসলামপুর শিল্প এলাকার লবণ উৎপাদন সারা দেশে চাহিদা পূরণ করে। তবে সবদিক বিবেচনা করে সরকার যদি এ বৃহত্তর শিল্প এলাকাকে শিল্পাঞ্চল ঘোষণা করে এলাকার লবণ চাষীসহ সংশ্লিষ্টরা লাভবান হবে। পাশাপাশি বাড়বে বিনিয়োগ ও পরিকল্পিত নগরায়ন। এ শিল্পাঞ্চল দেশের একমাত্র লবণ উৎপাদনকারী, ব্যবসায়ী ও মিল মালিকদের খরচ বহুলাংশে হ্রাস পাবে। এর গুরুত্ব বিবেচনায় এ শিল্প এলাকাকে মডেল শিল্পাঞ্চলে পরিণত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন। এদিকে ১১ এপ্রিল ইসলামপুর বাজারে লবণ শ্রমিক ইউনিয়নের বিশাল শ্রমিক সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে থাকবেন – সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি থাকবেন – জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কায়ছারুল হক জুয়েল, সংবর্ধিত অতিথি হিসেবে থাকবেন – জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ সোহেল জাহান চৌধুরী। প্রধান বক্তা থাকবেন সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট একরামুল হুদা। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন – কক্সবাজার লবণ মিল মালিক সমিতির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাস্টার আবদুল কাদের, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনজুর আলম, কক্সবাজার লবণ মিল মালিক সমিতির সভাপতি শামসুল আলম আজাদ, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামান। এ সমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামপুর কক্সবাজার লবণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার শাহাদত খোকন।nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ইসলামপুরের লবণ শিল্পকে অর্থনৈতিক জোন ঘোষণার দাবী
Rating: 5
Reviewed By: Unknown