• Latest News

    জীবন আরা’র এবার স্বামীর বিরুদ্ধে বৈদ্যুতিক শর্ট দিয়ে নির্যাতনের অভিযোগ





    কক্সবার্তা ডেস্ক::
    কক্সবাজার সদর থানার এস আই মানষ বড়ুয়ার পর এইবার নিজের স্বামী আলী আহম্মদ কোম্পানির বিরুদ্ধে বৈদ্যুতিক শর্ট দিয়ে নির্যাতনের অভিযোগ এনেছে বিতর্কত ইয়াবা ব্যবসায়ী জীবন আরা। জীবন আরা অভিযোগ করেন স্বামী আলী আহম্মদ কোম্পানি পরকিয়ায় বাধা দেয়ার কারনে তার হাত পা বেধে বৈদ্যুতিক শর্ট দিয়ে স্বামী নির্যাতন করেছে। গত ২৩ চট্টগ্রাম মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসির চিকিৎসক ও আইনী সহায়তাকারীদের কাছে তিনি এই অভিযোগ আনেন। চমেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসির রোগী ঘটনা বর্ণনার রেজিস্ট্রারের একটি কপি সিবিএন এর হাতে এসেছে।

    ইয়াবা ব্যাবসায়ী জীবন আরা বিভ্রান্তিকর অভিযোগ আনছে। কখনো তার ইয়াবা মামলার আইও এস আই মানস বড়ুয়া, আবার কখনো কক্সবাজার সদর থানার সকল কর্মকর্তা, আবার স্বামী আলী আহম্মদের ১ম স্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও নির্যাতনের অভিযোগ আনছেন আলোচিত জীবন আরা। এখন স্বামী আলী আহম্মদ কোম্পানির বিরুদ্ধে তার শরীরে বৈদ্যুতিক শর্ট দিয়ে নির্যাতনের অভিযোগ এনেছে। জীবন আরার আলোচিত ঘটনা নিয়ে সর্বস্তরে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

    গত মাসের ২৩ তারিখ চট্টগ্রাম মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসির ১ নং বেডে চিকিৎসার জন্য ভর্তি হন জীবন আরা। এই সময় তিনি তার স্বামী আলী আহম্মদ কোম্পানীর বিরুদ্ধে শরীরের বিভিন্নস্থানে বৈদ্যুতিক শর্ট দায়ে নির্যাতনের অভিযোগ আনেন। চমেকের ওসিসির রোগীর অভিযোগ বর্ননার খাতায় ঐ দিনের জীবন আরার দেয়া সব অভিযোগ চিকিৎসক ও আইনী সহায়তাকারীরা রেজিস্ট্রারে হুবহু লিপি বদ্ধ করেন। জীবন আরা ঐ চিকিৎসকদের জানিয়েছিলেন, তার স্বামী আলী আহম্মদ কোং এক প্রবাসির স্ত্রীর সাথে পরকিয়ায় আসক্ত। এক দিন হাতে নাতে তিনি স্বামীকে ঐ প্রবাসির স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক করার সময় তিনি দেখে ফেলেন। স্বামীর পরকিয়া দেখে ফেলায় স্বামী আলী আহম্মদ তার উপর ক্ষিপ্ত হয়ে বাড়িতে এসে অমানুষিক ভাবে নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে তার স্বামী তার শরীরের বৈদ্যুতিক শর্ট দেয়।

    চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসির রেজিস্ট্রারে জীবন আরার অভিযোগের ব্যাপারে জানতে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোন ধরনের কথা বলতে রাজি হননি।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: জীবন আরা’র এবার স্বামীর বিরুদ্ধে বৈদ্যুতিক শর্ট দিয়ে নির্যাতনের অভিযোগ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান