স্পোর্টস বার্তা::
৪০ দিনের শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ দল। আজ শুক্রবার শ্রীলঙ্কান এয়ারলাইনসে করে সকাল ১১.৩০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন মাশরাফি বাহিনী।
তবে দলের সব খেলোয়াড় দেশে ফিরলেও আইপিএল খেলতে সাকিব আল হাসান সরাসরি চলে যাবেন ভারত। আইপিএলে থাকা মোস্তাফিজুর রহমান অবশ্য দেশে ফিরবেন। হয়তো বাংলাদেশ থেকে ভারতের বিমান ধরবেন ফিজ।
তিন ম্যাচ ওয়ানডে, দুই ম্যাচ টেস্ট আর সবশেষে দুই টি-টোয়েন্টিতে সমানে সমান বাংলাদেশ-শ্রীলঙ্কা। উভয় দলই সিরিজ ভাগাভাগি করে নেয়। লঙ্কান সফরে বাংলাদেশের প্রাপ্তিও কম নয়।
শততম টেস্টে গৌরবের জয়। শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডেতে বড় ব্যবধানে বিজয়। তামিমের ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং ওয়ানডেতে পঞ্চম বোলার হিসেবে তাসকিনের হ্যাটট্রিক। এমন অনেক সাফল্যই পেল বাংলাদেশ।
সফরের শেষ দিকে এসে টি-টোয়েন্টি থেকে বিদায় নেন মাশরাফি। জয় দিয়ে মাশরাফির সেই বিদায়কে স্মরণীয় করে রাখে সতীর্থরা। টি-টোয়েন্টিতে রেকর্ড ২৮টি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন মাশরাফি।
ম্যাশের নেতৃত্বে লাল-সবুজের বাংলাদেশ জিতেছে ১০টি ম্যাচ। যেটা অধিনায়ক হিসেবে কোনো বাংলাদেশির সর্বোচ্চ সাফল্য