পেকুয়া সংবাদদাতা :
পেকুয়ায় অগ্নিকান্ডে ৩টি বসতবাড়ি ভস্মিভুত হয়েছে। এ সময় একজন দিনমজুর আগুনে দ্বগ্ধ হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পৃথক অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে উপজেলার রাজাখালী ও পেকুয়া সদর ইউনিয়নে। এ সময় বিপুল ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায় গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে সদর ইউনিয়নের মিয়াপাড়া এলাকার মৃত.ফকির মুহাম্মদের ছেলে পেকুয়া বাজারের ফুলের কলি কুলিং কর্নারের মালিক মুজিবুর রহমান ও তার ভাই মানিকের বসতবাড়ি ভুস্মিভুত হয়। মানিকের রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটে। এ সময় আগুনের লেলিহান শিখা মুর্হুতের মধ্যে সর্বত্রে ছড়িয়ে পড়ে। এতে দু’সহোদরের বসতবাড়ি পুঁেড় ছাই হয়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন আনার চেষ্টা করেন। তবে এর আগে বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। মো.মানিক জানায় অগ্নিকান্ডে বসতবাড়ি, মালামালসহ আনুমানিক ৪লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অপরদিকে গত বৃহষ্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজাখালী ইউনিয়নে পুথক অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। এ সময় ওই ইউনিয়নের আমিলাপাড়া এলাকার মো.ইজ্জত আলীর ছেলে দিনমজুর শাহাব উদ্দিনের বসতবাড়ি ভস্মিভুত হয়। মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়েছে। মালামাল, নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি সাধিত হয়। পরিবারের সকল সদস্যরা রাতে ঘুমিয়ে পড়ে। এ সময় আগুন লেগে যায় বাড়িতে। বাড়ির মালিক শাহাব উদ্দিন অগ্নিদ্বগ্ধ হয়েছে। ঘুমে থাকায় আগুন তার শরীরে লেগে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে। এ পরিবারটি নিতান্ত অসহায়। অগ্নিকান্ডের পর খোলা আকাশের নিচে মানবেতর দিনাতিপাত করছে।nc
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: পেকুয়ায় অগ্নিকান্ডে ৩বসতবাড়ি ভষ্মিভুত, দ্বগ্ধ-১
Rating: 5
Reviewed By: Unknown