মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া : বিজ্ঞানের আধুনিকতার পেছনে মুসলিম বিজ্ঞানীদের অবদান অবিস্মরণীয়। আল-বেরুনী, আল-খারিজমি, ইবনে সিনা সহ এদের নাম বিজ্ঞান ইতিহাসে এখনো স্বার্ণাক্ষরে লিখা রয়েছে। অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশেও ইসালামি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিক্ষার গুরুত্বারুপ করেছেন সরকার। এরই নিমিত্তে বিজ্ঞান শিক্ষা বিস্তারে অবদান রাখছেন কক্সবাজার জেলায় অবস্থিত ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদ্রাসা। স্বাধীনতার পর ১৯৭২সালে মরহুম মাওলানা গোলাম সোবহান সহ স্থানীয়দের অক্লান্ত পরিশ্রমে এটি চকরিয়া উপজেলার ডুলাহাজারাতে প্রতিষ্টিত লাভ করে। যুগযুগ ধরে সুনামের সাথে দ্বীনি শিক্ষা বিস্তারে অবদান রাখছেন প্রতিষ্টানটি। ২০০৩ সালে এ মাদ্রাসায় বিজ্ঞান শাখা ও ২০০৬ সালে ভোকেশনাল শাখা চালু হয়। ফলে মাদ্রাসা শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও ভোকেশনাল শাখায় অধ্যায়নের সুযোগ সৃষ্টি হয়েছে। জেলায় সর্বাধিক দ্বীনি শিক্ষা প্রতিষ্টানে বিজ্ঞানের শাখাগুলো চালু না থাকায় দুর-দুরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে এসে পড়ালেখার সুযোগ নিচ্ছে। চলতি বছরে সর্বমোট প্রায় ৬৫০ শিক্ষার্থীর মধ্যে ২৫০জন শিক্ষার্থী বিজ্ঞান ও ভোকেশনাল শাখায় অধ্যায়ন করছেন বলে মাদ্রাসা সুত্রে জানা গেছে। অপরদিকে দাখিল ফলাফলেও প্রতিষ্টানটি প্রতিবছর শ্রেষ্ঠত্ব সিরিজের উপরের অংশে অবস্থান করেন। গত ২০১৬সালের দাখিল মানবিক শাখায় পুরো কক্সবাজার জেলায় একজনই এপ্লাস পেয়ে দৃষ্টান্ত স্থাপণ করেন ওই মাদ্রাসারই ছাত্রী সায়মা তাবাচ্ছুম। যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, নৈতিকতাসহ সার্বিক মানদন্ড যাচাই করে চলতি বছরে ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা নাছির উদ্দিনকে দাখিল পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্টান হিসেবে ঘোষনা করা হয়। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধাধিত নীতিমালা অনুসরণ করায় প্রশাসন ও অধিদপ্তরের কাছ থেকে ২০১৬ ও ২০১৭ সালে এ স্রেষ্টত্বের গৌরব অর্জন করেন। মাদ্রাসা সুপার মোঃ নাছির উদ্দিন বলেন 'শিক্ষা মন্ত্রণালয়ের নিয়মানুযায়ী এপ্রতিষ্ঠানে পাঠদান সহ সকল কর্যক্রম চালিয়ে যাচ্ছি। বিজ্ঞান শাখায় শিক্ষিত করে প্রযুক্তিগত মানব সম্পদ তৈরির লক্ষ্যে বিজ্ঞান ও ভোকেশনাল শাখায় আমরা সর্বাধিক জোর দিচ্ছি। এছাড়া মাদ্রাসার উন্নত পাঠদানে অর্জিত সুনাম অক্ষুন্ন রাখতে আমি ও সকল শিক্ষকবৃন্ধ অক্লান্ত প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে'
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ইসলামি শিক্ষা ও বিজ্ঞানের আলো ছড়াচ্ছেন ডুলাহাজারা ইসলামিয়া মাদ্রাসা
Rating: 5
Reviewed By: Unknown