এম.জুবাইদ, পেকুয়া :
পেকুয়ায় এক কাঠুরিয়ার লাশ উদ্ধার করছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় উপজেলার টইটং ইউনিয়নের বটতলি জুমপাড়া পাহাড়ি হাতিরঢেরা এলাকা থেকে রমজান আলী (৪০) এর লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার নিয়ে নানা ধরণের বক্তব্য পাওয়া যাচ্ছে। বটতলি জুমপাড়ার স্থানীয়রা জানান ওই স্থানে রক্তাক্ত কাঠুরিয়ার লাশ পড়ে থাকে। তার মুখ তেথলে যায়। মাথার একপাশে খুলি উপড়ে গেছে। লাশটি অনেকটা বিবৃত হয়ে যায়। নিহত কাঠুরিয়া জুমপাড়া এলাকার আনুমিয়ার পুত্র। শুক্রবার বিকালে পেকুয়া থানার ওসি (তদন্ত) মঞ্জুরুল কাদের মজুমদার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই দিন লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। স্থাণীয়রা জানান নিহত রমজান আলী শান্ত স্বভাবের লোক ছিল। তার সাথে এলাকার কারো বিরোধ ছিল না। তবে জীবিকা নির্বাহ করার জন্য ওই দিন সামাজিক বাগানে যায়। রাতে একটি সাটায় করা গাছ নিয়ে বাড়িতে আসছিলেন। ওই স্থানে তার মৃত্যু হয়। জুমপাড়ার লোকজন জানান পাহাড়ে সৃজিত সামাজিক বনায়নের নিরাপত্তা জোরদার করতে বাশঁখালী পুঁইছড়ি বনবিট কর্মকর্তাও কার্যালয় তৎপর হয়েছে। ইতিপূর্বে তারা গাছ লুট থামাতে প্রতিরাতে স্বসস্ত্র পাহারা জোরদার করে। ওই দিন রাত আনুমানিক ১০ টার দিকে বনবিট কর্মকতা কার্যালয় ও সংরক্ষিত বনাঞ্চলের পাশে অন্তত ৫ রাউন্ড গুলির বিকট শব্দ হয়। লাশ উদ্ধারের পর টইটং এর পাশ্ববর্তি বাশঁখালী পুঁইছড়ি কার্যালয়ে নি:স্তদ্ধ অবস্থা বিরাজ করছে। এদিকে স্থানীয়রা জানান লাশ উদ্ধার করার পর থেকে পুইছড়ি বনবিটে তালা ঝুলিয়ে রাখে। ওই বিট কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীরা গা ঢাকা দিয়েছে। সে জীবিকার জন্য পাহাড়ে গিয়ে লাকড়ি কুড়াতেন। সে এক সন্তানের জনক। স্থাণীয়রা আরো জানান লাশ উদ্ধার করার সময় সাটাই করা ৭-৮ ফুট লম্বা একটি গাছ একটি মোবাইল একটি করাত ও একজোড়া সেন্ডেল উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের ধারণা বনবিটের লোকজন গুলি করে তাকে হত্যা করে। এদিকে স্থাণীয় টইটং ইউপির এমইউপি আবুল কাসেম জানান আমরা খবর পেয়ে পুলিশ নিয়ে ওই স্থানে গিয়ে লাশ উদ্ধার করি। রাতে হাতিরঢেরায় গুলির শব্দ শুনেছি। এদিকে ওমজান আলীর স্ত্রী খুর্শিদা বেগম জানান খাওয়া দাওয়া শেষে রাতে বাড়ি থেকে বের হন আমার স্বামী। এরপর রাতে তার লাশ পাওয়া যায়। আমি গুলির শব্দ শুনেছি। স্বামীকে বিট অফিসে ধরে নিয়ে গেছে এ সংবাদ আমি পেয়েছি। আমার স্বামীকে হত্যা করেছে তারা। এরপর পরিস্থিতি সামাল দিতে গাছ চাপা পড়ে মারা গেছে বলে অপপ্রচার করছে। এ ব্যাপারে জানতে পুইঁছড়ি বনবিট কর্মকর্তা জহিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি লাশ উদ্ধারের বিষয়টি শুনেছেন বলে জানান।তিনি আরো জানান বনবিটের কোন লোক ওই দিন রাতে বনে পাহারা দিতে যায়নি। গুলিও করা হয়নি। আমি ওইদিন জলদি রেঞ্জ কর্মকর্তা স্যারের সাথে ছিলাম। অফিসে আমার লোক আছে। এ ব্যাপারে পেকুয়া থানার ওসি(তদন্ত) মনজুরুল কাদের মজুমদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে সবকিছু বলা যাবে। ne
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: পেকুয়ায় কাঠুরিয়ার লাশ উদ্ধার
Rating: 5
Reviewed By: Unknown