এ,কে,এম বেলাল উদ্দিন :
আমি আছমাউল হুসনা মুন্নি (২০) পিতা আবদু ছালাম, সাং-দক্ষিন লোটনী, ৩নম্বর ওয়ার্ড, ইউনিয়ন- কাকারা, উপজেলা-চকরিয়া কক্সবাজার। চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের হালকাকারা গ্রামের কামাল উদ্দিনের ছেলে জাফর আলম প্রকাশ জাফর (৩৪)কে আমি দীর্ঘদিন ধরে ভালবেসে আসছি। দু’জনের ভালবাসার ফলশ্রুতিতে দু’জনের সম্মতিতে গত ১৪/০৩/
২০১৭ইংরেজী তারিখ রোজ মঙ্গলবার নিকাহ রেজিষ্ট্রারের কার্যালয়ে গিয়ে ৫লাখ টাকার দেন মোহরে বিবাহ সম্পন্ন করি। ইসলামী শরীয়াহ মোতাবেক একজন ধর্মীয় আলেম দিয়ে আকদ্ অনুষ্ঠানও করা হয়েছে। আমাদের বিবাহের মধ্যে কারো কোন ধরণের আপত্তি কিংবা অভিযোগ ছিলনা। এ বিষয়ে আমার পরিবার ও আমার শ^ামীর পরিবারের মধ্যে বিবাহের ধরা-পড়া নিয়ে একাধিকবার বৈঠকও হয়েছে। আমার পরিবারের পক্ষ থেকে সামাজিক প্রচলিত নিয়ে ঠিকফর্দ্দও করা হয়েছে। কিন্তু রহস্যজনক কারণে বিয়ের তারিখ কিংবা আমার শ^াশুর বাড়ির লোকজনের সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়ায় আমি স্বেচ্ছায় স্বামীর সংসারে চলে আসি। আমার স্বামী পরিবারে কিছু দেওয়ার ভয়ে আমার পিতৃালয়ের লোকজন মিথ্যা কল্পকাহিনী সাজাচ্ছেন। এমনকি আমাকে অপহরণ করা হয়েছে মর্মে থানায় মিথ্যা অভিযোগ ও পত্রিকায় মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছেন। যার আদৌ কোন ভিত্তি নেই। আমি বর্তমানে আমার স্বামীর সাথে রয়েছি এবং সুন্দরভাবে সাংসারিক জীবন অতিবাহিত করছি। তাই প্রকাশিত উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসন সহ সংশ্লিষ্ট কাউকে উক্ত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানাচ্ছি। একই সাথে আমি যেন স্বামীর সংসারে সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারি সেজন্য আত্মীয় স্বজন সহ সকলের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করছি।
প্রতিবাদকারী ও দোয়া কামনায়-
আছমাউল হুসনা মুন্নি (২০),
স্বামী-মো: জাফর আলম,
পিতা আবদু ছালাম,
চকরিয়া,কক্সবাজার।