• Latest News

    মাওলানা সিরাজুল হক ইসলামাবাদীর ইন্তেকাল


    বিশেষ প্রতিবেদক :
    প্রবীন শিক্ষক ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সিরাজুল হক ইসলামাবাদী বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন। ১১ মার্চ বিকেল ৪.২৫ টায় দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম আধুনগরে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় মাওলানা মরহুম সিরাজুল হক এর বয়স ছিল ৯৩ বছর। তিনি স্ত্রী, ৬ সন্তান ও ৩ মেয়েসহ শত শত ছাত্র ও গুণগ্রাহী রেখে যান।
    উল্লেখ্য মরহুম মাওলানা সিরাজুল হক সুদীর্ঘ ৪১ বছর শিক্ষকতা ও দেড় যুগেরও বেশী সময় ধরে লোহাগাড়া উপজেলা জামে মসজিদে খতীব হিসেবে দায়ত্ব পালন করেছেন। আজ সকাল ১১টায় লোহাগাড়া উপজেলার পশ্চিম আধুনগর নিজ গ্রামের মসজিদ সংলগ্ন কবরস্থান মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে সেখানে তাঁকে দাফন করা হবে। মরহুমের ২য় পুত্র কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সদস্য এড. জাফর উল্লাহ ইসলামাবাদী আত্মীয় স্বজন ও গুণগ্রাহীদেরকে মরহুমের নামাজে জানাযায় শরীক হওয়ার অনুরুধ জানিয়েছেন।ne

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মাওলানা সিরাজুল হক ইসলামাবাদীর ইন্তেকাল Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান