• Latest News

    বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি হতে পারে আরো দু’দিন


    কক্সবার্তা ডেস্ক :
    গতকাল শুক্রবারের বৃষ্টির পর আরো দুইদিন সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
    আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপস
    বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
    ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার, যা উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা হাওয়ারূপে ঘণ্টায় ২৫ থেকে ৩৫ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে।
    সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
    শুক্রবার সন্ধ্যার পর থেকে টানা বৃষ্টি রাজধানীবাসীকে কিছু স্বস্তি দিলেও যানজট অার জলাবদ্ধতার কারণে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে।
    রাজধানীর কলাবাগান, বাড্ডা, মিরপুর, শাহজাহানপুর, মৌচাক, মালিবাগ, পল্টন ও ধানমন্ডি এলাকার রাস্তার কিছু কিছু অংশ পানিতে তলিয়ে যায়। এসব এলাকায় কোথায় কোথায় হাঁটু পর্যন্ত পানি জমে যায়।
    বিডি২৪রিপোর্ট

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি হতে পারে আরো দু’দিন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান