নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশে সরকারি কাজে দুর্নীতি অনেক বেশি হয় এটা ঠিক। কিন্তু পানি, নদী খননের কাজের মধ্যে যে দুর্নীতিহয় এটা ‘পানির তলের দুর্নীতি’। এসব দুর্নীতি নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ে আলাপ আলোচনা হচ্ছে। তবে এর মধ্যেই উন্নয়ন কাজ করে যেতে হবে।খবর নয়াদিগন্তের
রাষ্ট্রপতি সোমবার বিকালে হাওর উপজেলা ইটনায় সরকারি আবদুল হামিদ কলেজের দুই দশক পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আব্দুল হামিদ আরো বলেন, বন্ধুবান্ধব ও পরিচিতজনরা আমাকে বলে, ছেলে মেয়েদের চাকরি দেয়ার জন্য। চাকরি তো আমিও দিতে চাই। কলিজা উজার করে দিতে চাই। কিন্তু পরীক্ষা ছাড়া তো হয় না। চাকরির জন্য লিখিত পরীক্ষা দিতে হয়। আমার কাছে চাকরির জন্য এলে লিখিত পরীক্ষা পাশ করে আসতে বলি। পরে কেউ আসে না। আমি চাই ছেলে মেয়েরা তোমরা লিখিত পরীক্ষা পাশ করে আমার কাছে আসো। লিখিত পরীক্ষায় ফেল করো এটা আমি চাই না। আর এর জন্য সেভাবেই লেখাপড়া করো। আমরা চাই ঘরে ঘরে শিক্ষিত ছেলেমেয়ের জন্ম হোক।
তিনি বলেন, জনগণের প্রতিনিধি সকলেই যদি আমরা সৎ হতে পারি, দুর্নীতিমুক্ত হতে পারি, তাহলে সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা দুর্নীতি করেন, তারা দুর্নীতি করতে ভয় পাবেন। দুর্নীতি বন্ধ হবে। দুর্নীতি যদি বন্ধ না হয়, পুকুর চুরি যদি চলতেই থাকে, সাগর চুরি যদি চলতেই থাকে, তাহলে দেশ এগুবে না।
এর আগে রাষ্ট্রপতি নিজ এলাকা মিঠামইন থেকে হেলিকপ্টারযোগে দুপুর ১টা ২৪ মিনিটে ইটনা উপজেলা সদরে পৌঁছেন। সেখানে তাকে গার্ড অব অনার দেয়া হয়। পরে তিনি অটোরিক্সায় চড়ে নির্মাণাধীন ইটনার ‘অলওয়েদার রোড’ পরিদর্শনশেষে মহেশচন্দ্র বিদ্যানিকেতন পরিদর্শন করেন। এরপর তিনি কলেজের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন। পরে তিনি সুধি সমাবেশেও অংশ নেন।lb.
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: সরকারি কাজে দুর্নীতি বেশি হয় : রাষ্ট্রপতি
Rating: 5
Reviewed By: Unknown