• Latest News

    আস্তানায় কথিত পীরসহ দুজনকে গলাকেটে হত্যা

    দেশ বার্তা::
    দিনাজপুরের বোচাগঞ্জে কথিত পীরের আস্তানায় পীরসহ তার গৃহপরিচারিকাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। কথিত এই পীর বিএনপির সাবেক নেতা।

    সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৬নং আটগাঁ ইউনিয়নের দৌলা গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী দিনাজপুর পৌর বিএনপির সাবেক সভাপতি এবং দিনাজপুর মোটর পরিবহন মলিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক। তিনি দিনাজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। তিনি দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকায় থাকতেন।

    ছয় সাত বছর আগে তিনি হঠাৎ দাড়ি রেখে জুব্বা আলখেল্লা পরে পীর হিসেবে নিজেকে দাবি করেন। আস্থানা গাড়েন তার গ্রামের বাড়িতে।আশপাশের এলাকাসহ বিভিন্ন স্থানের বেশ কিছু ভক্ত জুটে যায় তার।সেখানে নিয়মিত কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরীর দরবার বসতো।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে আটটার দিকে হঠাৎ একদল দুর্বৃত্ত তার আস্তানায় হামলা চালায়। তাকে ও তার গৃহপরিচারিকাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়!


    এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন। তিনি জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো জানা যায়নি। ঘটনার ক্লু উদ্ধারের চেষ্টা চলছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: আস্তানায় কথিত পীরসহ দুজনকে গলাকেটে হত্যা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান