এম. নুরুল কাদের :
মহেশখালী উপ ভুমি অফিসের জারিকারক সেলিমের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। নিয়মিত অফিস না করেও নানা ভূমি অফিসে নানা অপকর্মে জড়িয়ে পড়েছে তিনি। তার বিরুদ্ধে বেশ অভিযোগ জমা হচ্ছে।
অভিযোগ মতে, হোয়ানক মৌজার ১৮০ নং খতিয়ানের ৭৬/১৩ নং মামলা এ,ডি,এম কোর্টে মামলাধীন রয়েছে। ম্যাজিস্ট্রেট ওউ মামলায় ১ম, ২য়, ৩য় নোটিশ জারী করেন। ৭৬/১৩ মিচ পিটিশন মামলার বাদী হাবিবুর রহমান মহেশখালী ভুমি অফিসে জারিকারক সেলিমের সাথে যোগাযোগ করলে জারীকারক হাবিবুর রহমানের কাছে ৮ হাজার টাকা নেন। পরে আরো ৩হাজার টাকা দাবি করেন। কিন্তু হাবিবুর রহমান আর্থিক সংকটের কারণে জারিকারক সেলিমকে ১ হাজার টাকা দেন। তবে টাকা নেওয়ার পরেও নোটিশ জারী করেননি জারিকারক সেলিম। জারি করে দিয়েছে বলে ভুক্তভোগীকে আশ্বাস দেন। অভিযোগ উঠে বিবাদীর কাছ থেকে মোটা টাকা নিয়ে সেলিম নোটিশ গোপন করে রেখেছিল। ম্যাজিস্ট্রেট ১২/০৩/২০১৭ ইং মামলা চলাকালীন সময় নোটিশের বিষয়ে আদালত নোটিশ তদারকি করার জন্য নির্দেশন দেন। এতে চাপের মুখে শেষ মুহুর্তে গত ০২/১০/২০১৬ ইং নোটিশ জারী করা হয়।
খোঁজ করে জানা গেছে, ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত জারিকারক সেলিম সাধারণ মানুষের কাছ থেকে এভাবে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সেলিম অভিযোগ অস্বীকার করেন অস্বীকার করে বলেন, ওই নোটিশ আমি জারি করতে পারব না। কারণ আমি বদলি হয়ে গেছি।
দুর্নীতিবাজ সেলিমকে আইনের আওতায় আনার জন্য মহেশখালী ভুমি নির্বাহী ম্যাজিস্টেটের কাছে আকুল আবেদন জানিয়েছে ভুক্তভোগীরাc
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মহেশখালী ভূমি অফিসের অনিয়মের কারিগর
Rating: 5
Reviewed By: Unknown