কক্সবার্তা ডেস্ক :
কক্সবাজার শহরের বাহারছড়া গোল চক্করস্থ অঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের পেছনে করবস্থানের ২০টি শত বছরের পুরাতন গাছ কেটে সাবাড় করছে একটি চক্র। ৫র্মাচ দুপুরে সরজিমনে গেলে বেশ কয়েকজন লোক গাছ কর্তন করতে দেখা মিলে। গত চার দিনে আগে শহরের বাহারছড়ার বাসিন্দা ফারুখ নামে এক যুবকের নেতৃত্বে গাছ গুলো কাটা হয়েছে। আর একই সাথে কবরস্থানের পাশের দারুস সালাম মসজিদ কমিটির কয়েক জন সদস্যও জড়িত রয়েছে বলে জানান এলাকাবাসী। কবর স্থানের উন্নয়নের নামে গাছ কেটে পকেট ভারি করছে একটি চক্র। এই চক্র গাছ কেটে পরিবেশ বিপর্যয়, সৌন্দয্যহানির পাশাপাশি কবরস্থানের গাছ কেটে ধর্ম প্রাণ মানুষের মনেও চরম আঘাত দিয়েছেন। আনুমানিক ২০ থেকে ২৫ লাখ টাকার গাছ অসৎ উদ্দেশ্যে কাটা হয়েছে। অধৈভাবে বরস্থানের গাছ কর্তনকারীদের বিরুদ্ধ্যে ব্যবস্থা নিতে দাবী তুলেছেন এলাকার সচেতন মহল।
খবর নিয়ে জানা গেছে, শুধু ফারুক নয় এই গাছ কাটার পেছনে স্থানীয় বেশ কয়জন লোকও জাড়িত রয়েছে। ওই সময় ফারুকের সাথে দেখা হলে ফারুখ জানান, কবরস্থানের উন্নয়নের জন্য গাছ গুলো কাটা হচ্ছে। তিনি আরো বলেন কবরস্থানের মাঝে একটি ওয়ার্ক ওয়ে তৈরি করার জন্য এই গাছ গুলো বিক্রি করা হবে। তাকে সে কবরস্থান ও মসজিদ কমিটির কোন সদস্য কিনা বললে তিনি জানায় আমি সদস্য না সদেস্যর আত্বতীয়। গাছ কাটার জন্য কোন অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে বলেন কোন অনুমতি নেইনি।
এই ঘটনায় কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা হারুন আর রশিদের কাছে জানতে চাইলে তিনি কিছুই জানে না বলে জানান। কারা গাছ গুলো কেটেছে তা খবর নিয়ে দেখা হচ্ছে। অতচ এই গাছ গুলো গত চার দিন আগে থেকে কাটা হয়েছে।
বাংলাদেশ স্যাভ দ্যা নেচার কেন্দ্রীয় চেয়ারম্যান মোয়াজেম্ম হোসেন জানান,গাছ কাটা বড় অপরাধ, এই অপরাধিদের কে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। গত চার দিন থেকে বন বিভাগের নাকের ডগায় এই গাছ গুলো কেটে সাবাড় করে ফেললো, কিন্তু বন বিভাগের কেই জানে না এইটা বড় দূঃখজনক।
কক্সবাজার পরিবেশ ও বন সংরক্ষণ পরিষদের সাবেক সভাপতি পরিবেশ সাংবাদিক দীপক র্শমা দিপু বললেন, গত কয়েক দিন ধরে কবরস্থনের গাছ গুলো কাটা হচ্ছে। একটি চক্র মসজিদ ও কবরস্থানের উন্নয়নের নাম দিয়ে গাছ গুলো বিক্রির উদ্দেশ্যে কাটা হয়েছে। এদের বিরদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্থক্ষেপ জরুরী।
কক্সবাজার জেলা প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতির সভাপতি কাজী মৌলনা সিরাজুল ইসলাম জানান, গাছ আল্লাহ’র জিকির করে। অন্যায়ভাবে কোন গাছ কাটা যাবে না। কবরস্থানের গাছ গুলো কেটে, মোটেও কেউ ভাল করেনি। কারণ এই গাছ গুলো আল্লাহ’র জিকির করার কারণের কবরে থাকা মোর্দ্দাদের জন্য নিশ্চিয় কল্যাণকর।
এই বিষয়ে বক্তব্য নিতে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের প্রধান বন কর্মকর্তা আলী কবিরের সাথে কথা বললে তিনি জানান, জমি আমাদের না তবে, গাছ কাটা হয়েছে সম্পূর্ন অবৈধভাবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপর দিকে কক্সবাজার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুল আমিন মিয়া জানান, মসজিদের জমিটিও অবৈধ আমাদের কোন অনুমতি নেইনি। এত গুলো কাছ কাটা হয়েছে এই বিষয়ে আমি কিছুই জানি না। এবিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দেখছেন বলে জানান।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজারে কবরস্থানের শত বছরের গাছ কেটে সাবাড়, কর্তৃপক্ষ নির্বাক
Rating: 5
Reviewed By: Unknown