• Latest News

    নোয়াখালীতে আ’লীগ নেতাকে গুলি করে হত্যা


    কক্সবার্তা ডেস্ক : নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেমকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
    শনিবার (৪ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ৪নং ওয়ার্ড মাইচরা গ্রামে এ ঘটনা ঘটে।রোববার (০৫ মার্চ) ভোরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
    আবুল হাসেম ওই গ্রামের আবু সায়েদের ছেলে। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
    স্থানীয়রা জানান, রাতে আবুল হাসেম স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করেন। এতে তার বুকে ও হাতের নিচে দু'টি গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
    সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
    nb//ফাইল ছবি//

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: নোয়াখালীতে আ’লীগ নেতাকে গুলি করে হত্যা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান