আল জাবের, উপকূলীয় প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্রলীগ মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শাখার সদ্য অনুমোদনপ্রাপ্ত কমিটির বিশাল গাড়ী বহর নিয়ে শোভা যাত্রা করা হয়েছে। গতকাল ২৮মার্চ দুপুরে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ছাত্রজনতার প্রিয় মুখ হুমায়ুন কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন বেলালের নেতৃত্বে ছাত্রজনতার বিশাল গাড়ী বহরটি চকরিয়া উপজেলার ফাসিয়াখালী থেকে শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে থানা সেন্টার হয়ে সাহারবিল বাটাখালীর মাতামুহুরী ব্রীজ দিয়ে কেবি জালাল উদ্দিন সড়ক (বদরখালী-মহেশখালী সড়ক), ইলিশিয়া, বদরখালী ষ্টেশন হয়ে কোনাখালী, বিএমচর ও আঞ্চলিক মহাসড়ক হয়ে পূর্ববড়ভেওলা নতুন বাজার গিয়ে গণসংবর্ধনায় মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন। সংবর্ধণায় নবনির্বাচিত মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে এবং জননেত্রী শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা ও বিশ^াস রেখে ছাত্রলীগের কাজ চালিয়ে যাবো। উপজেলা, ইউনিয়ন, স্কুল-কলেজের সকল ইউনিট কমিটিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে জীবনের সর্বোচ্চ ত্যাগ শিকার করে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা বলেন, আমাদের জীবনের চাওয়া পাওয়ার আর কিছুই নেই। জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের যোগ্য অভিভাবক কক্সবাজার জেলা ছাত্রলীগ আমাদের যে সম্মানটুকু দিয়েছেন তা আমাদের জন্য চির অম্লান হয়ে থাকবে। তাই আগামী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জাতীয় নির্বাচন সহ সকল প্রকার নির্বাচনে ছাত্রলীগের নেতাকর্মীরা এক এবং অভিন্ন হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ চালিয়ে যাবে বলে ঘোষণা দেন।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়া মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা
Rating: 5
Reviewed By: Unknown