ঈদগাঁও সংবাদদাতা :
কক্সবাজার সদরের ঈদগাঁওতে ১২৩ পিস ইয়াবাসহ এক মুদি দোকানদারকে আটক করা হয়েছে। গতকাল ইউনিয়নের জাগির পাড়া থেকে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ তাকে আটক করে। আটক আবুল শামা (৪৫) উক্ত এলাকার মৃত আছদ আলীর পুত্র। তদন্ত কেন্দ্র এসআই জাহাঙ্গীল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি ও এএসআই শাহজালালসহ সঙ্গীয় ফোর্সরা আবুল শামার বাড়ী তল্লাশী করে বিক্রির জন্য রাখা উল্লেখিত পরিমাণ ইয়াবাসহ তাকে আটক করেন। তদন্ত কেন্দ্র ইনচার্জ মোহাম্মদ খায়রুজ্জামান জানান, আটক ব্যক্তিকে মাদক আইনে চালান দেয়া হয়েছে। উল্লেখ্য, ইদানিং জাগির পাড়া তথা ১নং ওয়ার্ডে ইয়াবা সিন্ডিকেটের তৎপরতা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। স্থানীয় ও অস্থানীয় চক্র এ অপকর্মে লিপ্ত বলে অভিযোগ এলাকাবাসীদের। এর আগেও ইয়াবাসহ এক যুবককে আটক করেছিল তদন্ত কেন্দ্র পুলিশ।ne
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁওতে ইয়াবাসহ মুদি দোকানদার আটক
Rating: 5
Reviewed By: Unknown