• Latest News

    স্ব-ইচ্ছায় ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করে ইসলাম ধর্ম গ্রহণ করি


    বিশেষ প্রতিনিধি :
    কলেজ ছাত্রী আকলিমা আক্তার নিশু (২০) গত ২০১৬ সালের ২২ ডিসেম্বর অপহরণ হয়। তার মা শাহীন আক্তার (৩৭) লোহাগাড়া থানায় গত ২০১৭ সালের ১ জানুয়ারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৪ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করে। মামলা নং- ০১/২০১৭। অপহৃত আকলিমা আক্তার নিশু উপজেলার চরম্বা পূর্ব রাজঘাটা এলাকার আবদুদ্দাইয়ানের কন্যা। মামলার ১নং বিবাদী চরম্বা মাইজবিলা শরণার্থীর বাড়ির মৃত আবদুর রহমানের পুত্র জনু মিয়া (৩৩) ও ৪নং বিবাদী সামশুল ইসলাম (৩৮) কে জেল হাজতে রয়েছে। উল্লেখ্য, ভিকটিম নিশু আটক জনু মিয়ার প্রাক্তন স্ত্রী।
    মামলা তদন্তকারী কর্মকর্তা গত ২৯ মার্চ রাত সাড়ে ১১টায় লোহাগাড়া থানার এসআই লিটন চন্দ্র সিংহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বায়েজিত জালালাবাদ বালু ছড়া এলাকা হতে বার আউলিয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী আকলিমা আক্তার নিশুকে উদ্ধার করে। এ সময় মিঠুন শীল (২৬) নামের এক যুবককে আটক করেছে বলে পুলিশ সূত্রে প্রকাশ। আটক মিঠুন শীল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর হারওয়ান ছড়ির মৃত পুলিন শীলের পুত্র। অপহৃত নিশু ও মিঠুন শীলকে আটক করে লোহাগাড়া থানা হেফাজতে নিয়ে আসে। অপহৃত কলেজ ছাত্রী আকলিমা আক্তার নিশু বলেন, সে অপহরণ হয়নি। ভালোবাসার জন্য মনের জোরে মিঠুন শীলের কাছে চলে যায়। মিঠুন শীল হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম হয় মোঃ ওমর ফারুক হৃদয় চৌধুরী। ২০১৬ সালের ১২ ডিসেম্বর সিনিয়র সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট চট্টগ্রাম নোটারি পাবলিক কার্যালয়ের ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহের যৌথ হলফনামা করেন। নিশু আরো বলেন, বাড়ি থেকে কলেজে যাওয়ার জন্য বের হয়ে শহরে গিয়ে ইসলামী শরীয়াহ মোতাবেক বিয়ে করেন। এর এক মাস পর লিখিতভাবে চরম্বা ইউপি কার্যালয় ও থানায় তাদের বিয়ের কথা জানান। মাকেও মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হয়। সে অপহরণ হয়নি স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়ে যায়। সুখে জীবন যাপন করছেন। আটক মোঃ ওমর ফারুক পূর্ব নাম মিঠুন শীল বলেন, তিন বছর আগে নিশুর সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে নিশুর বিয়ে হয়। ভেঙ্গে যায় সেই সংসার। এরপর নিশুর সাথে পুণরায় সম্পর্ক গড়ে উঠে। পুণরায় নিশুর পরিবার বিয়ে দেয়ার চেষ্টা করেন। নিশুর পরামর্শে স্ব-ইচ্ছায় ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে করি। বিয়ের কিছুদিন পর নগরীর বায়জিদ বোস্তামী এলাকায় শিরীনা গার্মেন্টস এন্ড টেক্সটাইল লিঃ এ কোয়ালিটি ইন্সপেক্টর পদে নিশু চাকুরী নেয়। ওমর ফারুক আরো বলেন, সে আগে বিয়ে করেছিল। সেটি বিচ্ছেদ হয়। এখন নতুন সংসার খুবই ভালো যাচ্ছে এবং সবার দোয়া কামনা করেছেন। ওমর ফারুক নগরীর নিউ মার্কেট এলাকায় একটি দোকানে ফটোগ্রাফারের কাজ করেন।
    লোহাগাড়া থানার এসআই লিটন চন্দ্র সিংহ বলেন, গত ১ জানুয়ারী লোহাগাড়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রুজু হয়। মামলা তদন্তের স্বার্থে অপহৃত নিশুকে উদ্ধার কাজ অব্যাহত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অপহৃত উদ্ধার হয়। এ সময় একজনকে আটক করা হয়। তারা দু’জনকে স্বামী-স্ত্রী দাবী করে। আদালত ২২ ধারা জবানবন্দী মতে ব্যবস্থা গ্রহণ করবে। শুক্রবার আদালতে প্রেরণ করা হবে তাদের।
    এদিকে অপহৃত কলেজ ছাত্রী নিশু-ওমর ফারুক দম্পত্তি আটক হওয়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়। এলাকাবাসী বলেন, এটি অপহরণ নাকি অপহরণের নাটক ?
    এ ব্যাপারে উদ্ধার কলেজ ছাত্রী আকলিমা আক্তার নিশু মা শাহিন আক্তার ও পিতা আবদুদ্দাইয়ানকে পাওয়া না যাওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: স্ব-ইচ্ছায় ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করে ইসলাম ধর্ম গ্রহণ করি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান