• Latest News

    মহেশখালীতে ছাত্রীকে শিক্ষকের বেদম প্রহার


    বিশেষ প্রতিনিধি :
    মহেশখালী উপজেলার শাপলাপুর ইউপিস্থ ষাইটমারা মহিউসুন্নাহ দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী রোল নং১৪ শারমিন আকতার কে তার মাদ্রাসার শিক্ষক আবু ছিদ্দিক বেদম প্রহার করে চোখে মারাত্বক আঘাত করেছে। আহত শারমিন ওই এলাকার নুরুল আলম এর মেয়ে। ১২ই মার্চ রবিবার দিন ষাইটমারা মহিউসুন্নাহ মাদ্রাসায় এ ঘটনাটি ঘটে।
    আহত শারমিন বর্তমানে কক্সবাজার বায়তুশরফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পারিবারিক সুত্রে জানা যায়।
    মাদ্রাসার ছাত্রী শারমিনকে প্রহারকারী শিক্ষক আবু ছিদ্দিক এর বাড়ী চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড়ে বলে জানা যায়
    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপির সদস্য মুনতাছির মামুন।m

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহেশখালীতে ছাত্রীকে শিক্ষকের বেদম প্রহার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান