মোঃ গিয়াস উদ্দিন, পেকুয়া :
পেকুয়ায় প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্তা গৃহবধুসহ একই পরিবারের ৫জন আহত হয়েছে। জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে বসত বাড়িতে হানা দেয়। এ সময় এলোপাতাড়ি হামলা চালায় তারা। এমনকি বসতবাড়ি ভাংচুর, মালামাল লুটসহ ব্যাপক তান্ডব চালায়। আহতের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকায়।
আহতরা হলেন মিঠাবেপারী পাড়া এলাকার নুরুল হোসেনের চার মাসের অন্তঃসত্তা স্ত্রী মিনা আকতার (৩৬), নেছার আহমদের স্ত্রী দিলুয়ারা বেগম (৫৫), দেলোয়ার হোসেনের স্ত্রী কমরুন্নেছা (৩৪), দেলোয়ার হোসেনের ছেলে জায়েদ মো.হিযবুল্লাহ (১৮) ও মৃত.ছালেহ আহমদের ছেলে নেছার আহমদ (৭০)। আহতদের মধ্যে মিনা আকতারকে ওইদিন কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায় ৭৪শতক জায়গা নিয়ে নেছার আহমদ ও মাতবর পাড়া এলাকার মৃত.আবুল বশরের ছেলে ফাস্ট সিকিউরিটি ব্যাংক পেকুয়া শাখার কর্মকতা ও ছাত্রদলের এক সময়ের ক্যাডার রেজাউল করিম প্রকাশ উলামিয়া গংদের বিরোধ চলছিল। এর সুত্র ধরে ওইদিন সকালে রেজাউল করিমের নেতৃত্বে তার ভাই শওকত, জুবাইদুল হক, ছরওয়ার উদ্দিনের ছেলে আমিনুর রহমান, আহমদ ছবির ছেলে এরশাদ, শাহাব উদ্দিনের ছেলে টুলু, মৃত.নজির আহমদের ছেলে জাহাঙ্গীর, বকসুচৌকিদার পাড়ার মৃত.দুলামিয়ার ছেলে নেজাম উদ্দিন চাষি, মহিউদ্দিনসহ বহিরাগত ভাড়াটে ১৫-২০লোকজন লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে নেছার আহমদের বাড়িতে হানা দেয়। এ সময় ভাংচুরসহ ব্যাপক তান্ডব ও লুটপাট চালায়।
সুত্র জানায় জায়গা নিয়ে কক্সবাজার সাব-জজ আদালতে মামলা বিচারাধীন। যার নং-৫৭/৯৭। ওই মামলাকে পাশ কাটিয়ে রেজাউল করিম গং সদর ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে নেছার আহমদকে বিবাদি করে একটি মামলা রুজু করেন। যার নং-৫৪৬/১৭। স্বত্তের বিষয়ে কোন রকম দলিল, দস্তাবেশ ও কাগজপত্র পর্যালোচনা ছাড়া ইউপি চেয়ারম্যান এক পেশে রায় প্রচার করে রেজউল করিমের অনুকুলে।
নেছার আহমদ জানায় চেয়ারম্যান একতরফা ডিগ্রি দিয়েছেন। অথচ এ বিষয়ে জজ আদালতে মামলা বিচারাধীন। চেয়ারম্যান এবিষয়ে কোন ধরনের রায় দিতে পারেনা। ওইদিন চেয়ারম্যানের ইন্ধনে তারা প্রকাশ্যে হামলা চালায়। তিনজন ইউপি সদস্য ও গ্রাম পুলিশ হামলার সময় উপস্থিত ছিল। তারা নিরব ভুমিকা পালন করেছে। জায়গা আমাদের ২৫বছরের দখল। ঘরভিটা, পুকুর, গাছ গাছালি এ জায়গায় স্থিতি আছে।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: পেকুয়াতে হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৫
Rating: 5
Reviewed By: Unknown