কক্সবার্তা ডেস্ক : র্যাবের গোয়েন্দা শাখার প্রধান (ডিরেক্টর-ইন্টেলিজেন্স) লে. কর্নেল আবুল কালাম আজাদকে বাঁচানো গেল না। সিলেটে জঙ্গি আস্তানায় অভিযানে গুরুতর আহত হয়ে ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন তিনি। অবশেষে না ফেরার দেশেই চলে গেলেন।
৩০ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার তিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।
র্যাবের মিডিয়া কর্মকর্তা মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘রাত ১২টায় লে. কর্নেল আবুল কালাম আজাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’
র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছিল।
লে. কর্নেল আজাদ গত শনিবার সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার শিববাড়িতে সেনা নেতৃত্বে জঙ্গি নির্মূল অভিযানে অংশ নিতে যান। সন্ধ্যায় তার ঢাকা ফেরার কথা ছিল। বিকালে অভিযানস্থলের অদূরে পড়ে থাকা একটি বোমা সরিয়ে নেওয়ার সময় হঠাৎ সেটি বিস্ফোরিত হলে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ লে. কর্নেল আজাদ গুরুতর আহত হন।
ওই বোমা বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢালে পড়েন ইন্সপেক্টর চৌধুরী মো. আবু কয়সর। তাৎক্ষণিকভাবে গুরুতর আহত অবস্থায় লে. কর্নেল আজাদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার কয়েক দফা অস্ত্রোপচার করা হয়েছিল।lb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: র্যাবের গোয়েন্দা প্রধানকে বাঁচানো গেল না
Rating: 5
Reviewed By: Unknown