সোয়েব সাঈদ, রামু :
রামুতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি পোল্ট্রি খামার পুড়ে গেছে। এতে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (১৫ মার্চ) ভোর পৌনে ৫টায় রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের তেমুহনী স্টেশনের পাশে দক্ষিণ শ্রীকুল এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
দীর্ঘদিন ওই ৩টি খামার যৌথভাবে পরিচালনা করছিলেন, হুমায়ন রশিদ লাভলু ও নবী হোছাইন নামের দু ব্যক্তি। তারা জানান, ভোরে শর্ট সার্কিট থেকে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়ে একটি খামার জ্বলতে শুরু করে। আগুনের লেলিহান শিখা বেড়ে গেলে আগুন নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। কক্সবাজার ফায়ার সার্ভিস এর দমকল কর্মীরা যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছেনি। একারনে অপর দুটি খামারেও আগুন ছড়িয়ে পড়ে। এক ঘন্টার মধ্যে ৩টি খামারই পুড়ে ছাই হয়ে যায়।
তারা আরো জানান, এ অগ্নিকান্ডের মাত্র একদিন আগে এ খামারে ৩ হাজার মুরগির বাচ্চা আনা হয়। অগ্নিকান্ডে এ ৩ হাজার বাচ্চাও মারা গেছে। তাছাড়া ৩টি খামার ঘর করতে গিয়ে প্রায় ২২ লাখ টাকা খরচ হয়েছিলো। এখন সবই পুড়ে গেছে। এতে তাদের ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম সহ ইউনিয়ন পরিষদের সদস্যরা গতকাল দুপুরে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া খামারগুলো দেখতে যান।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: রামুতে অগ্নিকান্ডে ৩ টি পোল্ট্রি খামার, ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
Rating: 5
Reviewed By: Unknown