গাজি মোঃ আবু তাহের :
মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে শাপলাপুরের পাহাড় থেকে বন্দুকসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত নাম শাহাদত উল্লাহ (২৮)। আটক যুবক ইউনিয়নের দেবাঙ্গা পাড়া গ্রামের মৃত মোহাম্মদ ছিদ্দিকের পুত্র বলে জানাযায়।
গতকাল বৃহস্পতিবার বিকাল ২টা ৩০মিনিটে শাপলাপুরের দিনেশপুর এলাকার ভরাঝিরি পাহাড়ের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ (পিপিএম বার) জানান, গ্রেপ্তারকৃত যুবক শাহাদত উল্লাহ শাপলাপুরের ওই পাহাড়ী এলাকায় তার সাঙ্গপাঙ্গ সহ পাহাড়ী ছন ডাকাতী করতে যায়। এলাকাবাসীরা পুলিশকে খবর দিলে এ,এস,আই রহমত এর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকার স্থানীয় ইউপি মেম্বার জসিম উদ্দিনকে সাথে নিয়ে জনতার সহায়তায় অভিযান চালিয়ে দিনেশপুরের ভরাঝিরি পাহাড়ের উপর থেকে শাহাদত উল্লাকে একটি দেশীয় তৈরী লম্বা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজসহ গ্রেপ্তার করে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মহেশখালী শাপলাপুরের পাহাড় থেকে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
Rating: 5
Reviewed By: Unknown