• Latest News

    ১৬ বছরের নিচে মেয়েদের হাতে মোবাইল ফোন নয়


    কক্সবার্তা ডেস্ক : ১৬ বছরের নিচে মেয়েদের হাতে মোবাইল ফোন না দেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া।
    শুক্রবার (১০ মার্চ) রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
    শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধশীল দেশ ও জাতি গঠনে পার্বত্য চট্টগ্রামসহ দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান ডেপুটি স্পিকার। এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে দুদিনব্যাপী সুবর্ণজয়ন্তীর বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ফজলে রাব্বি মিয়া।
    তিনি বলেন, বঙ্গবন্ধু পিছিয়ে পড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শিক্ষার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছিলেন। তার ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং প্রতি উপজেলায় একটি করে কলেজসহ স্কুলগুলো জাতীয়করণের আওতায় এনেছেন।
    ফজলে রাব্বি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ভারতের ত্রিপুরার আগরতলা, খাগড়াছড়ি ও ঢাকায় অনেক বৈঠক করি। অবশেষে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির মধ্য দিয়ে বর্তমানে পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে এসেছে
    ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার জন্য এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে নারীদের জন্য ৬০ ভাগ কোটা সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।
    তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বলেন- ধর্ম যার যার রাষ্ট্র ও উৎসব সবার। শেখ হাসিনার আন্তরিকতায় আজ পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি এসেছে।
    জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ঊষাতন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, সেনাবাহিনীর সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রিদোয়ান-উল হক।ks

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ১৬ বছরের নিচে মেয়েদের হাতে মোবাইল ফোন নয় Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান