গত ৩ ফেব্রুয়ারি কক্সবাজার নিউজ ডটকম সহ কয়েকটি অনলাইন, আমাদের কক্সবাজার পত্রিকায় খুটাখালীতে বনভূমি জবর দখল করছে বলে সংবাদে উল্লেখ করা হয়েছে। এতে কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন খুটাখালী বনবিট এলাকার সংরক্ষিত বনভূমি জবর দখল অপচেষ্টা চলছে বলে অভিযোগ দায়ের করেছেন যা সম্পূর্ণ মিথ্যা বানুয়াট ভিত্তিহীন। বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক খুটাখালী বনবিটে যোগদানের পর থেকে টাকার বিনিময়ে সরকারি জায়গা বিক্রি, জব্দকৃত করাতকল বিক্রি, গাছ চোরের সাথে চুক্তি করে বনবিভাগের গাছ ধ্বংস সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। সরকারি সম্পদ ধ্বংসের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের পিছু লাগে ওই কর্মকর্তা। গত ২৮ ফেব্রুয়ারী দুপুরে খুটাখালী মৌজার সংরক্ষিত বনভূমি আর.এস. ৩৭/৭১, বি.এস. ৩৬ নং দাগের বাগানিয়া পাড়া এলাকায় বনবিভাগ আইনের বহির্ভূত কর্মকান্ডে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক। আমরা যখন এর প্রতিবাদ করি তিনি বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছিলেন আমাদের। এমনকি বনবিভাগের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করবেন বলে উত্তেজিত কন্ঠে জানান।
আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি সাংবাদিক ভাইদের যথাযথ ঘটনার সত্যতা যাচাই পূর্বক সংবাদ পরিবেশনে অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
ফারুক, রাশেক, একই এলাকার আবু তাহের, কফিল, রশিদ আহমদ,আবুল হাসানাত সুমন ও মামুন।
সর্বসাং- খুটাখালী, চকরিয়া, কক্সবাজার।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: খুটাখালীতে বনভূমি জবর দখল শীর্ষক সংবাদের প্রতিবাদ
Rating: 5
Reviewed By: Unknown