• Latest News

    ডুলাহাজারা ইসলামিয়া মাদ্রাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি ইলিয়াস


    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :
    চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও একাডেমিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০১৭ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে মাদ্রাসা সুপার মোঃ নাছির উদ্দিনকে পরপর দু'বছর উপজেলার শ্রেষ্ঠ সুপার নির্বাচিত হওয়ায় সম্মাননা প্রদান করা হয়। ৩০ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আজিজুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ আলহাজ্ব মুহাম্মদ ইলিয়াছ। মাদ্রাসা শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। এবং এরই আলোকে সরকারী সকল সুযোগ সুবিধার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার মানকে সমমানের ঘোষণা করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা সর্বাধিক প্রীয় হওয়ায় ওই প্রতিষ্ঠানের সার্বক্ষণিক সহযোগিতার আশাবাদ ব্যাক্ত করেন এমপি। এছাড়াও তিনি আগামী ২মাসের মধ্যে মাদ্রাসার জন্য একটি একাডেমীক ভবন ও ব্যক্তিগত তহবিল থেকে একটি ল্যাপটপ সহ এক লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জামাল হোসাইন, অবসরপ্রাপ্ত সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার নুরুল ইসলাম চৌধুরী, ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান রহিম উদ্দিন ছোটন ও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ফরিদুল আলম। এতে আরো উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক সহ সকল ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানের একাংশে মাদ্রাসা সুপার নাছির উদ্দিনকে উপজেলার শ্রেষ্ট সুপার নির্বাচিত হওয়ায় শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীর পক্ষ থেকে সম্মাননা প্রধান করা হয়।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারা ইসলামিয়া মাদ্রাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি ইলিয়াস Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান