• Latest News

    চকরিয়ায় পাহাড় কাটার মহা-উৎসব, তৈরি হচ্ছে বহুতল ভবণ


    চকরিয়া প্রতিনিধি :
    চকরিয়া বন বিভাগের জমি দখল করে পাহাড়কাটা মহা উৎসব চলছে। সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব অবহেলায় বনের গাছ ও পাহাড় নিদন অব্যহত রয়েছে বলে সচেতন মহলের অভিযোগ। অভিযোগ সূত্রে জানাগেছে দক্ষিণ চট্টগ্রাম বন বিভাগের বারবাকিয়া রেঞ্জের আওতাধীন পঁহরচাদা বনবিট এলাকা সবুজ পাড়ায় পাহাড় কাটার মহা উৎসব চলছে। গতকাল ২৬শে মার্চ বিকাল ৪ টার দিকে চকরিয়া বরইতলী ইউনিয়নের পহরচাদা সবুজ পাড়া এলাকায় আবুল আহমদের পুত্র আবদুল হোসেন (প্রকাশ টিউবয়েল মেস্ত্রী), পূর্বে বন বিভাগের জমি দখল করে পাহাড় কেটে বহুতল ভবণ নির্মাণ কার্যক্রমে একতলা বিশিষ্ট বাড়ি করেছেন। ওই বাড়ীর পার্শ্বে শতাধিক ফুট উচু একটি পাহাড় রয়েছে। ওই পাহাড় নতুন করে কেটে অন্যত্রে মাটি বিক্রি করে যাচ্ছেন। পার্শ্ববর্তী বদিউল আলম জানান আবুল হোসেনের পাহাড় কাটার বিষয়টি বন বিভাগের লোাকজনকে অভিযোগ করা হয়েছে। তারা সরজমিনে তদন্ত করে ও গেছেন। এরপরও পাহাড়কাটা তেমেনি। এই পাহাড় কাটার ফলে তাদের বসবাসরত বাড়িটি বর্ষার মৌসুমে পাহাড় তছে কবলে পড়ার সম্ভবনা রয়েছে। এ ব্যাপারে পহরচাদা বনবিট কর্মকর্তা মোহাম্মদ সাইফুূল ইসলাম থেকে জানতে চাইলে তিনি জানান সবে মাত্র যোগদান করেছেন। পাহাড় কাটার বিষয়টি সরজমিনে তদন্ত করেছেন। পাহাড় নিধনকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট দ্বারাই ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি আরো জানান পূর্বের বনবিট কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বহীনতায় বনের গাছ, পাহাড়ীজমি, জবর-দখল করে একাধিক বসতী নির্মাণ হয়েছে। একটু সচেতন হলে এভাবে বন উজাড় ও বনের জমিগুলো জবর দখল হত না। বর্তমানে সংশ্লিষ্ট বনবিট এলাকায় পুরাতন কোন গাছ নেই। নতুনভাবে সামাজিক বনায়ন করা হয়েছে। পাহাড় কাটা ও জবর দখলের বিরুদ্ধে সব-সময় সজাগ থাকবেন বলে তিনি জানান।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় পাহাড় কাটার মহা-উৎসব, তৈরি হচ্ছে বহুতল ভবণ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান