• Latest News

    উখিয়ায় সাপের কামড়ে একব্যক্তির মৃত্যু


    কক্সবার্তা ডেস্ক :
    উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া ডেইলপাড়া গ্রামে বিষাক্ত সাপের কামড়ে ৭ সন্তানের জনক ছৈয়দ আহমদ (৪০) নামের এক ব্যাক্তির অকাল মৃত্যু হয়েছে। সে স্থানীয় মৃত হায়দার আলী মিস্ত্রির ছেলে বলে জানা গেছে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় পার্শ্ববর্তী নুরুল কবিরের মুরগির ঘরে একটি সাপ ঢুকে পড়ে। এসময় মোরগির চেচামেছি করলে সাপ মুরগি ধরার বিষয়টি পরিবারের লোকজন নিশ্চিত হয়। এ সময় নুরুল কবির পার্শ্ববর্তী মৃত হায়দার আলী মিস্ত্রির ছেলে ছৈয়দ আহম্মদ ডেকে নিয়ে আসে। এমতাবস্থায় ছৈয়দ আহমদ মুরগির ঘরে ঢুকে উক্ত বিশাক্ত সাপটি ধরে বাহিরে নিয়ে এসে তার গলায় ঝুলিয়ে আনন্দ করার সময় বিশাক্ত সাপের ছোবলে সে গুরুতর আহত হয়। পার্শ্ববর্তী লোকজন তাকে উক্ত বিশাক্ত সাপের কবল থেকে উদ্ধার করে গ্রাম্য ডাক্তারের মাধ্যমে তাকে চিকিৎসা করে। আজ বুধবার ভোর রাতে সে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, এধরনের একটি ঘটনা জানা গেছে।nu

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: উখিয়ায় সাপের কামড়ে একব্যক্তির মৃত্যু Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান