বিনোদন বার্তা::
এক সপ্তাহের জন্য জেলে যাচ্ছেন রণবীর কাপুর। শুনলে অবাক হলেও এটি সত্যি। সিনে ওয়ার্ল্ডে চরিত্রের প্রয়োজনে অভিনেতাদের কতকিছুই না করতে হয়। এর একটি উদাহরণ রণবীর। বিখ্যাত পরিচালক রাজকুমার হিরানি পরিচালিত তার পরবর্তী ছবিতে এমন একটি বিচিত্র অভিজ্ঞতা হচ্ছে তার।
জানা যায়, সঞ্জয় দত্তের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে নতুন ফিল্ম। যেখানে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। নিজের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য অনেক পরিশ্রম করতেন তিনি। এমনটি নিজের শরীরের চেয়ে ১৩ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। আর কারাবাসের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি এক সপ্তাহ ভারতের ভোপাল জেলে কাটাবেন।
সঞ্জয় দত্ত যে বেআইনি অস্ত্র রাখার অপরাধে বছরখানেকের কারাদণ্ড ভোগ করেছিলেন। সে অভিজ্ঞতা কেমন? সেটি জানা যাবে এ অভিজ্ঞতার মধ্যে দিয়ে।
এ ছবিতে রণবীর ছাড়াও রয়েছেন পরেশ রাওয়াল। তিনি সঞ্জয়ের পিতা সুনীল দত্তের ভূমিকায় অভিনয় করছেন। মনীষা কৈরালা অভিনয় করছেন সঞ্জয়ের মা নার্গিসের ভূমিকায়। সোনম কাপূর সঞ্জয়ের প্রথম জীবনের প্রেমিকা, এবং ভিকি কৌশল সঞ্জয়ের এক প্রবাসী বন্ধুর ভূমিকায় অভিনয় করছেন। আনুশাকা শর্মাকে এই ফিল্মে দেখা যাবে এক সাংবাদিক রূপে। কিন্তু আলোচিত এ ছবির নাম এখনো জানা যায়নি।