• Latest News

    ঈদগাঁওতে বৃষ্টি হলেই চরম ঝুঁকিতে শিক্ষার্থী সহ পথচারীরা


    মিছবাহ উদ্দিন, ঈদগাঁও : 
    কক্সবাজার সদরের ঈদগাঁওর দঃ মেহের ঘোণা এলাকায় নুর কমিউনিটি সেন্টারের সামনে মহাসড়কের পুর্ব পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হলেই জলবদ্ধতায় ভরপুর হয়ে উঠে। অপরদিকে রাস্তায় স্পীড ব্রেকার না থাকায় সড়ক দিয়ে উচ্চ গতিতে গাড়ি চালানোর কারনে ময়লাযুক্ত পানিতে নষ্ট হচ্ছে পথচারীর জামা-পোশাক। এতে শিক্ষার্থী সহ দূর্ভোগে পড়তে হচ্ছে কমিউনিটি সেন্টারে বিয়েতে আসা লোকজনদেরও। ফলশ্রুতিতে এ সড়কে দিনদিন বাড়ছে ছোট বড় দূর্ঘটনা। বিশেষ করে ঈদগাহ্ শাহ জব্বারিয়া মাদ্রাসার ৮ শতাধিক শিক্ষার্থীকে বিপাকে পড়তে হয়েছে এ জলবদ্ধতা ও স্পীড ব্রেকার না থাকায়। দুর্ভোগের কারনে একটু বৃষ্টি হলে অভিভাবকরা শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাতে চায় না অনেক শিক্ষার্থীদের। ঈদগাঁও ওই এলাকায় বিগত ৬-৭ বছর ধরেই একই অবস্থা চলতে থাকলেও যেন দেখার কেউ নেই। অস্থায়ী স্বস্তি লাভে স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান মহসিন জলবদ্ধতা দূরীকরণে একটি নালার ব্যবস্থা করে দেয়। ইউপি সদস্য বলেন, জলবদ্ধতা ও দূর্ঘটনার স্থায়ী সমাধান করতে হলে ২০০ ফিট একটি ড্রেইন ও স্পীড ব্রেকারের প্রয়োজন, তা হলেই কিছুটা পানি নিষ্কাশন ও ঝুকি মুক্ত করা সম্ভব হবে। এ বিষয়টি উর্ধতন মহলকে জানাবেন বলে জানান। স্থানীয় দোকানদার শামশুল আলম বলেন, একটি ড্রেইনের অভাবে অনেকদিন ধরে কষ্ট পেতে হচ্ছে আমাদের দীর্ঘ সময় ধরে, বর্ষার মৌসুমে জলাবদ্ধতার কারণে অন্যান্য সময়ের মত কাস্টমার আসে না, ফলে ওই সময় আমরা প্রতিনিয়ত লোকসান গুনতে হয়। মিজানুর রহমান, মো.এরশাদ, মুজিব সহ সকল ব্যবসায়ীরা ওই একই বক্তব্য দেন। তারা জেলা পরিষদের প্রশাসক খান বাহাদুর মুস্তাক আহমদ চৌধুরী, ও কউক চেয়ারম্যান ফোরকান আহমদ কে উদ্দেশ্য করে বলেন, আপনারা চাইলে ঈদগাঁওর মানুষ স্বাভাবিক জীবন যাপনের সুযোগ পাবে, তাই এ ব্যাপারে সুদৃষ্টির জন্য বিনীত অনুরোধ জানান। ঈদগাঁও শাহ্ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মনছুর আলম বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে থাকিয়ে জলবদ্ধতা ও সড়ক দূর্ঘটনা দূর করার জন্য আগামী বর্ষার আগেই একটি ড্রেইনের ব্যবস্থা ও স্পীড ব্রেকার স্থাপন অত্যন্ত প্রয়োজন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁওতে বৃষ্টি হলেই চরম ঝুঁকিতে শিক্ষার্থী সহ পথচারীরা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান