কক্সবার্তা ডেস্ক :
বায়তুশ শরফের মরহুম দুই পীর সাহেবের ইছালে ছওয়াব ও স্মরণ সভায় আল্লামা কুতুব উদ্দিন পীর সাহেব বায়তুশ শরফ বলেন, কুতুবে জমান মরহুম আল্লামা মীর আখতার রঃ ও হাদিয়ে জমান মরহুম আল্লামা আব্দুল জাব্বার রঃ এর রেখে যাওয়া বায়তুশ শরফ শিরক-বেদায়ামূক্ত মানব সেবা ও সমাজ সংস্কারের এক অনন্য প্রতিষ্ঠান। আত্ম শুদ্ধির পাশাপাশি শিক্ষা-চিকিৎসা ও মানব সেবায় বায়তুশ শরফ আজ দেশব্যাপী স্বীকৃতি লাভ করেছে। আল্লাহর এই দুই ওলীর রুহানী তওয়াজ্জুতে বায়তুশ শরফ এগিয়ে চলেছে। গতকাল কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মসজিদে মরহুম দুই পীর সাহেবের ইছালে ছওয়াব ও স্মরণ সভায় বাহারুল উলুম আল্লামা কুতুব উদ্দিন (ম জি য়া) প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
বাদ মাগরিব বায়তুশ শরফের মরহুম দুই পীর সাহেব এর স্মরণ সভায় সভাপতিত্ব করেন বায়তুশ শরফ মসজিদের সাবেক খতীব মাওলানা তাহেরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ আলহাজ্ব সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম এর বিভাগীয় পরিচালক আবুল হায়াত মুহাম্মদ তারেক, কক্সবাজার বায়তুশ শরফ মসজিদের খতীব মাওলানা রিদুয়ানুল হক ও মাওলানা ওমর ফারুক।
শিক্ষাবিদ সিরাজুল ইসলাম বলেন, বায়তুশ শরফের ত্রিরত্ম মরহুম দুই পীর সাহেব ও বর্তমান পীর সাহেব (কেবলা) তিনজনই যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন। মানব সেবা ও সমাজ সংস্কারের পাশাপাশি শিরক ও কুসংস্কারের বিরুদ্ধে তাদের প্রত্যেকের ভূমিকা সুষ্পষ্ট। বায়তুশ শরফে আত্ম শুদ্ধির পাশাপাশি অসংখ্য মসজিদ ,মাদরাসা, হেফজ খানা, এতিম খানা ও হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে বায়তুশ শরফ সমাজে অনন্য অবদান রেখে চলেছে। ইছালে ছওয়াব ও স্মরণ সভায় বায়তুশ শরফ সিলসিলার সহ¯্র ভক্ত অনুরক্ত ও শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজার বায়তুশ শরফে পীর সাহেব কুতুব উদ্দিন
Rating: 5
Reviewed By: Unknown