• Latest News

    ঈদগাঁওতে পাহাড় চাপা পড়ে হতাহত-২

    কক্সবার্তা ডেস্ক::
    কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে পাহাড়ী মাটি চাপা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ও অপর একজন আহত হয়েছে।

    ৮ মার্চ দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া শিয়া পাড়ায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মৃত নুুরুল ইসলামের পুত্র নুরুচ্ছফা (২৩) তার বাড়ী নির্মাণের জন্য রমিজের কাইন্দ্যায় মাটি সংগ্রহ করতে যায়। সেখানে পাহাড়ের উপরি অংশ ভেঙ্গে পড়ে সে মাটির নিচে চাপা পড়ে। তাকে প্রায় কয়েক ঘন্টা পর সেখান থেকে উদ্ধার করে। অপরদিকে উদ্ধারকাজে অংশ নিতে গিয়ে এম. এ খান নামের আরেক ব্যক্তিও আহত হয়।
    খবর পেয়ে কক্সবাজার থেকে ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। এসময় ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশ তাদের সহযোগিতা করে।

    ঘটনাস্থলে স্থানীয় এমইউপি সহ বিপুল সংখ্যক লোকজন ভিড় জমান।
    পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ মো. খায়রুজ্জামান ঘটনার সত্যতার স্বীকার করে অকূস্থলে নুরুচ্ছফার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। এমইউপি মাহমুদুল হাসান মিনারও অবহিত হয়ে ঘটনাস্থলে যান বলে জানান। আকষ্মিক এ দূর্ঘটনায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে সংশ্লিষ্টদের মাঝে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁওতে পাহাড় চাপা পড়ে হতাহত-২ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান