• Latest News

    বাবা বকা দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা!



    দেশ বার্তা::
    কক্সবার্তা ডট কম।।
    বাবার সঙ্গে অভিমান করে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে।

    রাজধানীর ডেমরার সারুলিয়া ইউনিয়নে ডগাইর পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত ওই ছাত্রীর নাম ফারজানা আক্তার রূপা (১১)। সে কিশোরগঞ্জ সদর থানার ইসলামপুর গ্রামের ব্যাগ তৈরির কারিগর আব্দুল কাইয়ুমের মেয়ে। ডেমরার তছলিম সরকারের বাড়িতে ভাড়া থাকতেন তারা।

    শনিবার রাত পৌনে ১০টার দিকে ফারজানার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফারজানা পাড়া ডগাইর রেনেসা কিন্ডারগার্টেন স্কুলের ষষ্ঠ শ্রেণীতে পড়তো। গত ২ সপ্তাহ যাবত তার শ্রেণী পরিক্ষা খারাপ হচ্ছিল।

    এনিয়ে ফারজানার বাবা তাকে শাসন করে বাইরে চলে যান। বাবার বকা খেয়ে ফারজানা অভিমান করে তার ঘরের দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরে কাইয়ুম ফিরে এসে মেয়ের ঘরের দরজা বন্ধ পান।

    এ সময় পরিবারের সবাই অনেক ডাকাডাকি করেন। ভেতর থেকে কোন সাড়াশব্দ না বাবা কাইয়ুম জানালায় উঁকি দিলে ফারজানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

    পরে পুলিশের উপস্থিতিতে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

    ডেমরা থানার ওসি (তদন্ত) সেলিম যুগান্তরকে বলেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফারজানার লাশ উদ্ধার করা হয়েছে। গলায় ওড়না পেচিয়ে ফারজানা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে আসল ঘটনা বেরিয়ে আসবে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বাবা বকা দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান