ঢাকা : গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী আগামী মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল ডেকেছে সিপিবি-বাসদ।
শুক্রবার দুপুরে সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক বিবৃতিতে এ হরতালের ডাক দেন।
বিবৃতিতে বলা হয়, সরকারকে অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে একই সাথে আগামী মঙ্গলবারের হরতালকে গণদাবির হরতাল হিসেবে সফল করার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান।
চলমান সীমাহীন লুটপাটের বোঝা দেশের জনগণের কাঁধে চাপাতে সরকারের দুর্নীতি ও ভুলনীতির ফলে জ্বালানীখাতে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তার দায় জনতার উপর চাপানোর জন্যই অযৌক্তিকভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। জনগণ এই সিদ্ধান্ত কোনভাবেই মেনে নিবে না বলে দাবি করেন তারা।
উল্লেখ্য, হরতাল চলাকালে এসএসসি পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার্থীদের যাতায়াত হরতালের আওতামুক্ত থাকবে বলেও জানানো হয়েছে।lb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মঙ্গলবার অর্ধবেলা হরতাল
Rating: 5
Reviewed By: Unknown