আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের দু’টি গণকবর থেকে ১৩১ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার অনুসন্ধান চালিয়ে এসব মরদেহ উদ্ধার করা হয়।
এসব লাশের বেশিরভাগ প্রেসিডেন্ট বাশার আসাদের বিরুদ্ধে লড়াইরত গোষ্ঠীগুলোর সদস্যদের। ইদলিব প্রদেশ গত কয়েক বছর ধরে জঙ্গি গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণ করছে। সেখানে বহুবার নিজেদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়েছে এসব সন্ত্রাসী গোষ্ঠী।
এক কর্মকর্তা জানিয়েছেন, প্রদেশের খান শাইখুন শহরের কাছে দু’টি বিশাল গণকবর থেকে এসব মানুষের লাশ উদ্ধার করা হয়। নিহতদের বেশিরভাগ আল-কায়েদার শাখা জাবহাত ফতেহ আশ-শামের সদস্য। অপর জঙ্গি গোষ্ঠী জুন্দুল আকসার হাতে আটক হওয়ার পর নৃশংস গণহত্যার শিকার হয় তারা।
সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, জুন্দুল আকসার সন্ত্রাসীরা ইদলিব ছেড়ে হামাসহ অন্যান্য এলাকায় চলে যাওয়ার পর তাদের গণহত্যার শিকার ব্যক্তিদের লাশ উদ্ধার করা হলো।
গত ডিসেম্বরে সিরিয়ার সেনাবাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহর পুনরুদ্ধার করার পর এক যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী শহরটিতে আটকে পড়া সকল মানুষ ইদলিব প্রদেশে চলে গিয়েছিল।lb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: সিরিয়ার গণকবর থেকে ১৩১ লাশ উদ্ধার
Rating: 5
Reviewed By: Unknown