আবদুল মজিদ, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাইক্রোবাস উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার গয়ালমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক আমির হোসেন (৩৫), ঢাকার বাসাবো এলাকার আইয়াস আলীর ছেলে সাথি (২৫), কুমিল্লার হোমনার স্বপন মিয়ার স্ত্রী সুমি (২৭) ও অজ্ঞাত এক নারী (৪০)।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই নুরুল ইসলাম জানান, পুলিশ মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। লাশগুলো চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে স্থানীয়রা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পরে দু’জনের অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়ায় মাইক্রোবাস খাদে পড়ে ৪ পর্যটক নিহত
Rating: 5
Reviewed By: Unknown