• Latest News

    ইসলামপুরের চাঞ্চল্যকর খুনের ঘটনায় উভয় পক্ষের মামলা


    সদর প্রতিনিধি :
    কক্সবজার সদরের ইসলামপুরে প্রকাশ্য দিবালোকে চুরিকাঘাত ও গনপিটুনিতে নিহতের ঘটনায় অবশেষে থানায় পৃথক মামলা দায়ের করেছে স্বজনরা। ৩ ফেব্রুয়ারী মধ্যম নাপিত খালী হ্নীলা পাড়া এলাকায় সংগঠিত ঘটনায় স্থানীয় আবুল কাসেম প্রকাশ রুব্বান কামেমের পুত্র শাহ জালালকে প্রথমে ছুরিকাঘাত করে খুন করে একই এলাকার মৃত আলী আকবরে পুত্র মহি উদ্দিন প্রকাশ ককটেল মহি উদ্দিন একই দিন এলাকাবাসী তাকে গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ্দ করলে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়। ঘটনার দুইদিন পর নিহত শাহ জালালের পিতা আবুল কাসেম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন যার বংশ  ১২। অপরদিকে গনপিটুনিতে নিহত মহিউদ্দিনের মামা উখিয়া উপজেলার চেপ্টাখালী গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র আবদুল আওয়াল বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন যার নং ১৩। তবে স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, উভয় পক্ষের মামলায় নিরহ এলাকাবাসীকে জড়িয়ে একটি সুবিধাবাদী চক্র ফায়দা হাসিলের চেষ্টা চালাচ্ছে। তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে প্রত্যক্ষ বা গোপনে তদন্ত করে আসল রহস্য উম্মোচন ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানান। সরেজমিন এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়,প্রচলিত আইন অনুযায়ী কোন ঘটনা হলে মামলা হবে সেটা স্বাভাবিক তবে মামলার নামে অহেতুক নিরহ ব্যক্তিদের হয়রানী করলে তা হবে এলাকাবাসীর সাথে সাংঙ্গর্ষিক বিষয়। তাদের একটাই দাবী যাতে নিরহ কোন ব্যক্তি উক্ত মামলায় হয়রানীর শিকার না হয়। নাম প্রকাশের অনিচ্ছুক কয়েকজন সচেতন ব্যক্তি জানান, নিহত মহি উদ্দিনের একাধিক আত্বীয় স্বজন ইসলামপুরে থাকা সত্বেও কেন অন্য উপজেলার আত্বীয় দিয়ে মামলা দায়ের করা হয়েছে তা এলাকাবাসীতে ভাবিয়ে তুলেছে। তারা আরো বলেন তিনি মামলার বাদী আবদুল আওয়াল ঘটনার সর্ম্পকে কী বা জানবে । এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালামের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয় নিয়ে পরে আলাপ করার পরামর্শ দিয়ে বাইক চালাচ্ছেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মোঃ খাইরুজ্জামান মামলা দায়েরের বিষয়টি স্বীকার করেন। উল্লেখ্য,দীর্ঘদিন দুই পরিবারের মধ্যে চলে আসা সীমানা বিরোধের জের ধরে গত ৩ ফেব্রুয়ারী সকাল ৯ টার দিকে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটনাটি ঘটে।nbb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ইসলামপুরের চাঞ্চল্যকর খুনের ঘটনায় উভয় পক্ষের মামলা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান