চকরিয়া প্রতিনিধি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র সাথে ১১ফেব্রুয়ারী বেলা ২টায় সড়ক ও জনপথ বিভাগের চকরিয়াস্থ রেষ্ট হাউজে পৌছলে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চকরিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া প্রেসক্লাব সভাপতি আবদুল মজিদ, সাবেক সিনিয়র সহসভাপতি এমএইচ আরমান চৌধুরী, অর্থ সম্পাদক একেএম বেলাল উদ্দিন, ক্রীড়া সম্পাদক জামাল হোছাইন, ও সাইফুদ্দিন মাহমুদ সহ প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা। এসময় মন্ত্রী বলেন, জনগণের কাংখিত সেবা ও উন্নয়ন নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর। জননেত্রী শেখ হাসিনা সারাদেশে মফস্বল এলাকায় নিয়োজিত সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। পত্রিকার মালিকদের চেয়ে প্রতিনিধিদেরকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তাই মফস্বল এলাকায় সরকারের উন্নয়ন সর্ম্পকে বস্তু নিষ্ঠ লিখনীর মাধ্যমে মিডিয়ায় তুলে ধরার জন্য আহবান জানান।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে চকরিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
Rating: 5
Reviewed By: Unknown