• Latest News

    লামায় মারমা কিশোরী অপহরণ : প্রতিকার চেয়ে থানায় পিতা-মাতা


    মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা প্রতিনিধি :
    লামা উপজেলার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছোট বমু এলাকার এক উপজাতি কিশোরীকে পার্শ্ববর্তী চকরিয়াধীন বমু বিলছড়ি ইউনিয়নের মাইজপাড়া গ্রামের বাসিন্দা তিন যুবক অপহরণ করেছে বলে জানিয়েছেন ভিকটিমের পিতা-মাতা। জোরপূর্বক তুলে নিয়ে গেছে মর্মে দাবী করে কিশোরী উদ্ধারে ও প্রতিকার চেয়ে লামা থানার ধারস্থ হয়েছে পিতা-মাতা।
    ভিকটিমের পিতা থুইচাচিং মার্মা জানান, বৃহস্পতিবার রাতে লাঠিসোঠা ও দারালো অস্ত্রের ভয় দেখিয়ে বমু বিলছড়ি ইউনিয়নের মাইজপাড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীরের ছেলে সোহেলসহ সাথে আরো দু’জন মিলে তার মেয়ে হ্লাহ্লা চিং মার্মা(১৫)কে তুলে নিয়ে যায়। এ সময় তার ঘরে রক্ষিত বাগান বিক্রয় ও ঋণ বাবদ তোলা ৯২ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া তার মেয়ের গলায় আট আনা ওজনের একটি সোনার চেইনও ছিল বলে কিশোরীর বাবা-মা জানান।
    এব্যপারে লামা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মিন্টু কুমার সেন সাংবাদিকদের জানান, তিনি বিষয়টি আজকে (শুক্রুবার) শুনেছেন। থুইচাচিং মার্মাকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিয়ে লামা থানায় পাটিয়েছেন।
    এদিকে স্থানীয়রা জানায়, মেয়েটি ছোট বমু সরকারি প্রাইমারী স্কুলে ৫ম শ্রেণির ছাত্রী। প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রেমিকের সাথে চলে গেছে।
    লামা থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন জানান, এব্যপারে মাত্র অভিযোগ পেয়েছি এবং আইনি কার্যক্রম শুরু হয়েছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: লামায় মারমা কিশোরী অপহরণ : প্রতিকার চেয়ে থানায় পিতা-মাতা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান