• Latest News

    পোকখালী থেকে অস্ত্রসহ পলাতক আসামী হামিদ গ্রেফতার

    শাহিদ মোস্তফা শাহিদ, সদর প্রতিনিধি :
    কক্সবাজার সদরে পোকখালীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ বহু মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৪ ফেব্রুয়ারী রাত ১১ টার দিকে ইউনিয়নের দঃ নাইক্যংডিয়া এলাকায় অভিযান চালিয়ে তার ব্যবসা প্রতিষ্টান থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পলাতক আসামী স্থানীয় ছফর মিয়ার পুত্র হামিদুল হক বলে জানা গেছে। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃখাইরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই দেবাশীষ সরকার, এ এসআই মাইন উদ্দীন, মহি উদ্দীন সঙ্গীয় ফোর্স হামিদুল হকের দোকানে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করে। পুলিশ সুত্রে জানা যায়,হামিদুল হকের বিরুদ্ধে জিআর ২১৮/১০,এনজিআর ১৭৭/১৩ সহ আরো বেশ অভিযাগ ছিল। ঐদিন পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এস আই দেবাশীষ সরকার জানান হামিদুল হককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পোকখালী থেকে অস্ত্রসহ পলাতক আসামী হামিদ গ্রেফতার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান