• Latest News

    রামুতে অস্ত্র হাতে জমি দখলে আওয়ামীলীগ নেতা কাজল : আদালতে অভিযোগ

    বার্তা পরিবেশক :
    রামুতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে অস্ত্র হাতে নিয়ে জমি দখলের চেষ্টা চালিয়েছেন আওয়ামীলীগ নেতা সোহেল সরওয়ার কাজল। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রামু চৌমুহনী স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি সোহেল সরওয়ার কাজলকে অভিযুক্ত করে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আবেদন জানিয়েছেন, রামুর মন্ডলপাড়া গ্রামের মৃত মনিরুল আলম চৌধুরীর ছেলে বেদারুল আলম চৌধুরী।
    আবেদনকারি বেদারুল আলম চৌধুরী জানান, তাঁর ওয়ারিশসূত্রে প্রাপ্ত মূল্যবান জমি দীর্ঘদিন ধরে জবর-দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন সোহেল সরওয়ার কাজল। এনিয়ে তিনি ১৪৪ ধারার আবেদন জানিয়ে ইতিপূর্বে বিজ্ঞ আদালতে মামলা করেন। বিজ্ঞ আদালত ওই মামলার প্রেক্ষিতে অভিযুক্ত পক্ষকে বিরোধিয় জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান সহ এসি ল্যান্ড রামুকে নালিশি জমির দখল ও স্বত্ব সম্পর্কে তদন্তপূর্বক প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।
    কিন্তু বিজ্ঞ আদালতের এ নির্দেশ অমান্য করে সোহেল সরওয়ার কাজল গত ২১ ফেব্রুয়ারি সকালে ভাড়াটে লোকজন ও হাতে অস্ত্র নিয়ে জমিটি জবর দখলের চেষ্টা চালায় সোহেল সরওয়ার কাজল। এসময় জমির মালিক বেদারুল আলম চৌধুরী বাঁধা দেয়ার চেষ্টা করলে সোহেল সরওয়ার কাজল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ার চেষ্টা চালায়। এতে প্রাণভয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বেদারুল আলম চৌধুরী ও তার পরিবারের সদস্যরা।
    বেদারুল আলম চৌধুরী আরো জানান, ঘটনার পরদিন ২২ ফেব্রুয়ারি বিজ্ঞ আদালতে দায়েরকৃত আবেদনের প্রেক্ষিতে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ বিরোধিয় জমিতে স্থিতাবস্থা বজায় রাখার জন্য এবং ওসি রামুকে শান্তিশৃংখলা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু আদালতের এ নির্দেশও উপেক্ষা করে সোহেল সরওয়ার কাজল জমিটিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণের চেষ্টা অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।cd

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: রামুতে অস্ত্র হাতে জমি দখলে আওয়ামীলীগ নেতা কাজল : আদালতে অভিযোগ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান