ডেস্ক রিপোর্ট : সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে পৌর মেয়রের শর্টগানের গুলিতে আহত সাংবাদিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল মারা গেছেন। শুক্রবার সকালে অজ্ঞান অবস্থায় ঢাকায় নেয়ার পথে দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে অবস্থিত সাকোওয়াত মেমোরিয়াল হসপিটালের চিকিৎসক হাফিজ রহমান মিলন বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই শিমুলের মৃত্যু হয়।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের নিউরো সার্জারী বিভাগের প্রধান ডা: সুশান্ত কুমার জানান, গুলিবিদ্ধ সাংবাদিকের মাথার ভিতরে রক্তক্ষরণ হয়ে ব্রেনে আঘাত লেগেছিল। অচেতন অবস্থায় থাকায় আইসিইউতে রাখার পর উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরো সাইন্স হাসপাতালে রেফার করা হয়েছিল। এর আগে বৃহস্পতিবার বিকেলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।
এদিকে আওয়ামী লীগের দু’গ্রুপের হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা বিজয়ের পক্ষ থেকে পৌর মেয়র ও তার ২ ভাইসহ ১৮জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ইতোমধ্যেই পুলিশ মেয়রের দুই ভাইকে গ্রেপ্তার করেছে। এদিকে, ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সদরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। কর্মসূচিতে থেকে শনিবার উপজেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে ছাত্রলীগ। lb.
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মেয়রের গুলিতে আহত সাংবাদিকের মৃত্যু
Rating: 5
Reviewed By: Unknown