এম. জুবাইদ, পেকুয়া :
পেকুয়ায় পাহাড় কেটে মাটি বিক্রয় অব্যাহত রয়েছে। পাহাড় কেটে দিনদুপুরে ট্রাকে করে প্রতিদিন মাটি বিক্রি করা অব্যাহত রাখলেও খবর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এ নিয়ে বন বিভাগের নীরব ভুমিকায় সচেতনমহলের কাছে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার শীলখালী পেঠান মাতবর পাড়া এলাকায় স্থানীয় জাহেদুল ইসলামের নেতৃত্বে চলছে পাহাড় কাটার মহাৎসব। প্রতিদিন নিজস্ব ২টি ট্রাকে করে ১০-১২ জন শ্রমিক নিয়োগ করে বিরামহীন ভাবে পাহাড় কাটা হচ্ছে। ফলে পরিবেশের মারাত্মক বিপর্যয় ও নষ্ট হচ্ছে জীব বৈচিত্র এবং পরিবেশ।
স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিন এভাবে পাহাড় কাটা অব্যাহত থাকলে পেকুয়ায় এক সময় পাহাড় বলে উচু কিছু থাকবে না। পাহাড় বন্ধে সংশ্লিষ্টরা মাঝে মাঝে অভিযানের নামে লোক দেখানো অভিযান পরিচালনা করলেও বেশির ভাগ সময় তাদেরকে দেখা যায় না। সম্প্রতি পাহাড় কাটা নিয়ে পরিবেশ অধিদপ্তর একটি মামলা করায় অনেক দিন পাহাড় কাটা বন্ধ ছিল। কিন্তু পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের নিরব ভুমিকায় ফের পাহাড় কাটা শুরু হয়েছে।
এ ব্যাপারে জাহেদুল ইসলামের সাথে ফোনে যোগাযোগ করার জন্য অনেক বার ওনার ব্যবহৃত মোবাইল নম্বারে কল দিলেও সংযোগ পাওয়া যায়নি।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল করিম বলেন, খোঁজ নিয়ে পাহাড় কাটার সত্যতা মিললে পাহাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: পেকুয়ার শীলখালীতে পাহাড় নিধন, প্রশাসন নীরব
Rating: 5
Reviewed By: Unknown