• Latest News

    বাইশারীতে বিজয় স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনালে ঈদগাঁও অলষ্টার ফুটবল দল

    মুফিজুর রহমান, বাইশারী :
    নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী সদর কৃষক সমবায় সমিতি কর্তৃক আয়োজিত বিজয় স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ঈদগড় ফুটবল দলকে হারিয়ে ফাইনালে পৌছে গেছে শক্তিশালী ঈদগাঁও অলষ্টার ফুটবল দল।
    বুধবার বিকাল ৪টায় বাইশারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ধীমান, দিদারদের নিয়ে গড়া শক্তিশালী ঈদগড় ফুটবল দলকে ট্রাইবেকারে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ঈদগাঁও অলষ্টার ফুটবল দল।
    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর। খেলা শেষে ঈদগাঁও অলষ্টার ফুটবল দলের গোলরক্ষক মামুনুর রশিদকে সেরা খেলোয়াড়ের পুরুস্কার তুলে দেন তিনি।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বাইশারীতে বিজয় স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনালে ঈদগাঁও অলষ্টার ফুটবল দল Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান