বাংলা ট্রিবিউন :
গাইবান্ধায় পুলিশভ্যান থেকে মাদক মামলার আসামি শাকিল মিয়া (২৬) পালিয়ে যাওয়ার ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তারা সবাই জেলা জজ আদালতের দায়িত্বে ছিলেন। বুধবার রাত ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে, ৩০ জানুয়ারি রাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাকিলকে আটক করে পলাশবাড়ী থানা পুলিশ। এ নিয়ে শাকিলের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হলে পুলিশ বিকেলে তাকে আদালতে পাঠায়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর সন্ধ্যায় কোর্ট পুলিশ ভ্যানে করে শাকিলকে কারাগারে নিয়ে যাওয়ার পথে সে পালিয়ে যায়। এ ঘটনায় কোর্ট পুলিশের (এটিএসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে সদর একটি থানায় মামলা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, মাদক মামলায় শাকিলকে মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে নিয়ে যাওয়ার পথে সে পালিয়ে যায়। শাকিলকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: আসামি পালানোর ঘটনায় ৬ পুলিশ সদস্য প্রত্যাহার
Rating: 5
Reviewed By: Unknown