• Latest News

    লোহাগাড়া মহাসড়কে মাইক্রোবাস চাপায় নিহত ১

    জাহেদুল ইসলাম, লোহাগাড়া :
    চট্টগ্রামের লোহাগাড়া আমিরাবাদ বটতলি মোটর স্টেশনে সিকদার পেট্রোল পাম্পের সামনে শুক্রবার দিনগত রাত আনুমানিক ৩টার মাইক্রোবাসে চাপায় ১ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিহত জসিম উদ্দিন (৪০) প্রকাশ মাজু আমিরাবাদ সৈয়দ পাড়ার মৃত কবির আহমদ সওদাগরের পুত্র।
    জানা যায়, আরকান সড়ক শ্রমিক ইউনিয়ন সমিতির সভাপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে প্রতিদিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দূরপার্লার বাস থামিয়ে সমিতির জন্য নিয়মিত চাঁদা আদায় করেন থাকেন। সেই চাঁদা আদায়কালে রাত ৩ টায় কক্সবাজার মূখি মাইক্রোবাস ঘটনাস্থলে চাপা দিয়ে দ্রুতগতিতে চলে যায়। ঘটনাস্থলে সে নিহত হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন, আরকান সড়ক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী।
    এদিকে সড়ক দূঘটনায় জসিমের অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম বিরাজ করছে। আজ বাদে আচছর স্থানীয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্মন্ন হবে বলে পারিবারিক সুত্রে জানা যায়।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: লোহাগাড়া মহাসড়কে মাইক্রোবাস চাপায় নিহত ১ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান