• Latest News

    চবিতে দেশের প্রথম 'বাংলাদেশ বোটানি অলিম্পিয়াড’


    ক্যাম্পাস বার্তা::
    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হলো দেশে প্রথমবারের মত আয়োজিত 'বাংলাদেশ বোটানি অলিম্পিয়াড ২০১৭'। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ও বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত অলিম্পিয়াডে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০০ জন প্রথিতযশা উদ্ভিদ বিজ্ঞানী এবং ৮০টি বিশ্ববিদ্যালয়-কলেজের প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। রবিবার চবির জীব বিজ্ঞান অনুষদ প্রাঙ্গনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

    উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ বোটানি অলিম্পিয়াড ২০১৭ এর সভাপতি ড. এম.এ. গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন দি পিপলস ইউনিভারসিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আমিন উদ্দিন মৃধা, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আনোয়ার, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়, অলিম্পিয়াড আয়োজক কমিটির সম্পাদক ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হুদা, বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির সহ-সভাপতি অধ্যাপক ড. এম. আতিকুর রহমান ও সোসাইটির মহাসচিব অ্যধাপক ড. শেখ শামীমুল আলম।

    প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দেশে প্রথমবারের মত বোটানি অলিম্পিয়াড আয়োজন এবং ভেন্যু হিসেবে চবিকে নির্বাচন করায় আয়োজকবৃন্দকে অভিনন্দন জ্ঞাপন করছি।

    সমাজ-সভ্যতার ক্রমবিকাশ আলোকপাত করে তিনি আরও বলেন, আধুনিক সভ্যতা বিনির্মাণে এবং মানবকূলের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা-সংস্কৃতি এবং স্বাস্থ্য সেবায় বৃক্ষরাজীর অবদান অনস্বীকার্য। তাই জ্ঞান-বিজ্ঞানকে সমৃদ্ধ করতে তথা মানবকূলের সুযোগ-সুবিধা বাড়াতে এবং উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে তরুণ প্রজন্মকে জ্ঞান-বিজ্ঞান চর্চা এবং এর প্রয়োগ, বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চবিতে দেশের প্রথম 'বাংলাদেশ বোটানি অলিম্পিয়াড’ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান