• Latest News

    টেকনাফ বাহারছড়ায় বৃদ্ধা মহিলাকে ফাঁস লাগিয়ে হত্যা করলেন দুর্বৃত্তরা


    কক্সবার্তা ডেস্ক :
    টেকনাফ বাহারছড়ার শামলাপুর পুরান পাড়া এলাকার এক বৃদ্ধা মহিলাকে দুপুরের সময় সমুদ্র পাড়ে জোর করে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে দূর্বৃক্তরা।
    উক্ত বৃদ্ধা মহিলা শামলাপুর পুরান পাড়ার মৃত মুকবুল আহমদের স্ত্রী হালেমা খাতুন(৬৫) বলে জানা গেছে।
    এদিকে এলাকাবাসী সূএে জানা গেছে, ওই মহিলার কয়েক পুত্র সন্তান থাকলেও তারা তার কোনো খোঁজ খবর রাখেননা।
    সে জীবিকা নির্বাহের জন্য সৈকতে জেলেদের মধ্যে পান সিগারেট ও চা-বিস্কুট জাতীয় নাস্তা বিক্রি করে কোন রকমে চলত। কিন্তু কি কারনের এক বৃদ্ধা মহিলাকে হত্যা করেছে তা এলাকাবাসীর মনে নানান প্রশ্নের জন্ম দিয়েছে।
    এদিকে খুন হওয়া বৃদ্ধ মহিলা হালিমা খাতুনের লাশ শামলাপুর সমুদ্রের পাড়ে তার একটি ছোট্র দোকান থেকে উদ্বার করেছে পুলিশ। এসময় ঘটনা স্থল থেকে ফাঁস লাগিয়ে হত্যা করা দড়িটিও উদ্ধার করেছে পুলিশ। উক্ত ঘটনার সত্যতা নিশ্চিশ করে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুম মুন্সী বলেন, খুন হওয়া বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
    উল্লেখ্য যে, এর আগে শামলাপুরে এক ষাটোর্ধ মহিলাকে পাহাড়ের ভিতর জবাই করে হত্যা করেছিল দুর্বৃত্তরা।na

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: টেকনাফ বাহারছড়ায় বৃদ্ধা মহিলাকে ফাঁস লাগিয়ে হত্যা করলেন দুর্বৃত্তরা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান