শাহেদ মিজান, সমাবেশস্থল থেকে :
কক্সবাজার জেলা আওয়ামী লীগের চলমান প্রতিনিধি সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সাড়ে ৪টার দিকে তিনি সমাবেশস্থলে আসেন। ওবায়দুল কাদের সমাবেশস্থলে পৌঁছলে নেতাকর্মীরা উদ্বেলিত হয়ে উঠে। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো সমাবেশস্থল। প্রধান অতিথি ওবায়দুল কাদেরকে বরণ করে নেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, ও সাধারণ সম্পদাক মুজিবুর রহমান চেয়ারম্যানসহ প্রতিনিধি সমাবেশের আয়োজক কর্তৃপক্ষের নেতারা। এর আগে ৪টার দিকে সমাবেশস্থলে আসেন প্রতিনিধি সমাবেশের বিশেষ অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম শুরুতেই সমাবেশে যোগ দেন।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন, কক্সবাজারে চলছে প্রথমবারের মতো শুরু হওয়া দেশব্যাপী আওয়ামী লীগের প্রতিনিধি সমাবেশ। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে আওয়ামী লীগের প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। আরো উপস্থিত আছেন যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। প্রতিনিধি সমাবেশে কক্সবাজার জেলার প্রত্যেকটি উপজেলা, পৌরসভা, ইউনিয় ও ওয়ার্ড পর্যায়ের প্রায় ১০ হাজার নেতাকর্মী যোগদান করেছেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করে আবারো ক্ষমতায় আনতে তৃণমুলের নেতাকর্মীদেও কাজ শুরু করার জন্য আহ্বান জানা কেন্দ্রীয় নেতারা।
সমাবেশের শৃঙখলায় রক্ষায় অবদান রাখছে স্বেচ্ছাসেবকরা।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজার সমাবেশে উপস্থিত ওবায়দুল কাদের
Rating: 5
Reviewed By: Unknown