• Latest News

    মহেশখালীতে অভিযানে ১১শত ইয়াবা, ৩টি বন্দুক ও ৫রাউন্ড গুলি উদ্ধার : আটক ২

    মহেশখালী প্রতিনিধি :
    মহেশখালী পৌরসভাস্থ পুটিবিলার দাসিমাঝি পাড়ায় পুলিশের সাথে ইয়াবা বিক্রেতাদের ‘বন্দুকযুদ্ধ’র ঘটনা ঘটেছে বলে খবর পাওয়াগেছে। এই ঘটনায় পুলিশের এক জন এসআইসহ ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রাত তিনটার দিক মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ (পিপিএম বার) জানান এসময় ১১শত পিস ইয়াবা, ৩টি বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় নারীসহ দুই শীর্ষ ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করেছে। তিনি জানান দাসিমাঝি পাড়ার আলোচিত মাদক ব্যবসায়ী শুক্কুনি ও হামিদ দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল। তাদের ছিল ইয়াবার বিশাল নেটওয়ার্ক। রাতে পুলিশ গোয়েন্দা সূত্রে খবর পেয়ে পুলিশ শুক্কুনির আস্তানায় অভিযান চালায়। এসময় পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধ লেগে যায়। এই ঘটনায় উভয় পক্ষে অন্তত: ৩০ রাউন্ড গুলি বিনিময় হয় বলে ওসি জানিয়েছেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহেশখালীতে অভিযানে ১১শত ইয়াবা, ৩টি বন্দুক ও ৫রাউন্ড গুলি উদ্ধার : আটক ২ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান