• Latest News

    চাঁদপুরে মসজিদে আযানরত অবস্থায় ইমাম খুন

    নিউজ ডেস্ক : মসজিদে আজানরত অবস্থায় এক মাদকাসক্ত বখাটের হামলায় চাঁদপুরের মতলব পৌর শহরের দশপাড়া নূরানী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক (৮০) নিহত হয়েছেন।
    বৃহস্পতিবার জোহরের নামজের আজানের সময় হামলায় ওই ইমাম আহত হন।  পরে রাত ১০টায় ঢাকার পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়।
    হামলাকারী একই এলাকার ইয়াকুব খান বিপ্লব।  মাদকসেবী হিসেবে সে এলাকায় পরিচিত। এ ঘটনায় ঐ মাদকাসক্তকে আটক করেছে পুলিশ ।
    নিহত ইমাম মাওলানা ফজলুল হক কাশেম পাগলাবাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক ছিলেন।
    ইমামের মেয়ে নাছিমা আক্তার বলেন, ‘প্রতিদিনের মতো আমার বাবা মসজিদে জোহরের নামাজের আজান দিচ্ছিলেন। আজানরত অবস্থায় মসজিদে ঢুকে বিপ্লব উনার ওপর অতর্কিত হামলা চালায়।  লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে উনাকে গুরুতর আহত করে। ’
    তিনি বলেন, ‘বাবার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বিপ্লব দৌড়ে পালিয়ে যায়। ’
    পরে আশংকাজনক অবস্থায় ইমামকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। এই হাসপাতালেই রাত ১০টায় তিনি মারা যান।
    স্থানীয়রা জানান, দশপাড়া নূরানী জামে মসজিদে ইমাম নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। এনিয়েই এক পক্ষ হামলা করেছে। হামলাকারী একজন মাদকসেবী।
    তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রফিকুল ইসলাম জানান, রাতেই হামলাকারী বিপ্লবকে আটক করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।rb.

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চাঁদপুরে মসজিদে আযানরত অবস্থায় ইমাম খুন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান